somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিরদিন কাহারও সমান নাহি যায় …….

২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চিরদিন কাহারও সমান নাহি যায়
আজিকে যে রাজাধিরাজ
কাল সে ভিক্ষা চায় . . . . ।


ক্ষমতাও চিরদিন কারোর হাতে কুক্ষিগত থাকে না। সময়ের পরিবর্তনে তা পরিবর্তিত হয়। এ কথাটাই আমাদের অনেক সময় মনে থাকে না, বিশেষ করে রাজনীতিবিদদের তো না-ই। এখানে দেশ গড়ার প্রত্যয়ে পারষ্পরিক সম্প্রীতির চেয়ে প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতির প্রবণতা প্রকটভাবে লক্ষণীয়। এর উলটোটা হলেই মঙ্গলময় হতে পারে।
মানুষের ভুলভ্রান্তি থাকেই, কেউ এর উর্ধ্বে নয়। তাই বলে সকল সময় সব বিষয় মনে ধরে রাখতে নেই। কেউ ক্ষমা চাওয়ার আগে যদি তাঁকে ক্ষমা করে পাশে টেনে নেওয়া হয়, তাতে তাঁর সম্মান কমে না, বরং মহত্বের মর্যাদা বাড়ে। প্রতিশোধ প্রবণতা কখনোই আমাদের জন্য কল্যাণ বয়ে আনে না, উলটো ক্ষতিই করে। সে ক্ষতিটা অনুধাবন করা যায় যখন সময় পরিবর্তন হয়।
এক সময়ের গৃহিনী খালেদা জিয়া রাজনীতিতে দোর্দণ্ড প্রতাপশালী হয়ে উঠেন। দুর্নীতি আর রাজনীতির মারপ্যাচে কারান্তরীণ হয়ে অনেকদিন জেলবন্দী ছিলেন। তারপর গৃহবন্দী। অসুস্থতার পর দেশবন্দী। আইনের বেড়াজালে সুচিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি নেই। দুটো সাধারণ নির্বাচনে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর এই করুণ হাল খুবই দুঃখজনক। আমি মনে করি, সব বিষয়ই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তিনি সদয় ইচ্ছে করলেই বিদেশে তাঁর চিকিৎসার সুব্যবস্থা করে একটি মানবিক কাজের দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, একই সাথে সাধারণ মানুষের আস্থা এবং সহানুভূতিও অর্জন করতে পারেন। খালেদা জিয়ার এই মুমূর্ষু অবস্থায় সহমর্মিতার মনোভাব নিয়ে তাঁর পাশে দাঁড়ালে শেখ হাসিনার কোন ক্ষতি হবে না, বরং রাজনৈতিক ভাবমূর্তি উজ্জ্বল হয়ে উঠবে। দেশ-বিদেশে একজন সত্যিকারের মানবিক রাষ্ট্রনায়কের মর্যাদায় অধিষ্ঠিত হতে পারবেন।



আজকের প্রতাপশালী প্রধানমন্ত্রীও নিশ্চয়ই অবগত আছেন, চিরদিন কাহারও সমান নাহি যায় . . . . .

(ছবি নেট থেকে সংগৃহীত)
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৮
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×