আমাদের দেশে বিশ্বকাপ হবে এ কথা যখন প্রথম শুনেছিলাম তখন খুব খুশি হইছিলাম্। ভাবছিলাম, যাক এবার হয়তো বাংলাদেশের অবকাঠামোগত কিছূ উন্নয়ন হবে। চট্টগ্রামে দেখি রাস্তার পাশে সম্প্রসারণ কাজ চলিতেছে, যেখানে সাইনবোর্ডে উল্লেখ আছে “বিশ্বকাপ উপলক্ষে জরুরী উন্নয়ন কাজ চলিতেছে”। বিশ্বকাপের মাত্র এক মাস বাকী কিন্তু এখনও উন্নয়ন কাজ চলে। এতদিন তারা কোথায় ছিল এ উন্নয়ন কাজ করার জন্য?
যে-কোন একটা দেশ বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেলে সেটা কাজে লাগানোর চেষ্টা করে। চেষ্টা করে এ সুযোগে নিজের দেশকে, নিজের সংস্কৃতিকে অন্যের কাছে তুলে ধরার জন্য। কিন্তু বাংলাদেশ সরকারের এ ব্যাপারে কোন চেষ্টা আছে বলে মনে হয় না। থাকলে যে শহরগুলোতে খেলা হবে সে শহরগুলোকে নতুন করে সাজিয়ে তুলতে পারত। পারত নতুন করে বিদেশীদের দেশে আসার জন্য আকর্ষণ করতে।
কিন্তু বাংলাদেশ সরকারের সেদিকে খেয়াল রাখার সময় কম। এরা পারে,বাংলাদেশ জলবায়ুর দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ, এ কথা প্রকাশ করতে আর হেসে হেসে সাহায্যগুলো পকেটে পুরতে। আমার মতে যে পরিমাণ সাহায্য বাংলাদেশ সরকার পায় তা দিয়ে দুর্যোগ পূর্ববর্তী অনেক ব্যবস্থা করা যায়। কিন্তু বাস্তবে কখনও আমরা তার প্রয়োগ দেখি না। এটা কী আমার দেখার ভুল নাকি সরকারের ব্যর্থতা নাকি আমাদের অপারগতা সে বিষয়ে আমি নিজেই সন্দেহে ভুগি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


