somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেসমেকার এবং এর প্রতিস্থাপন

০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হৃৎপিন্ড বা এর উপকারিতা নিয়ে আসলে বলার কিছু নেই।তবুও একটু বলি,সারা দেহে রক্ত পরিবহনের মাধ্যমে পরোক্ষভাবে সকল সিস্টেমই নিয়ন্ত্রণ করে এই হৃৎপিন্ড।
হৃৎপিন্ডের ৪টি প্রকোষ্ঠ।২টি অলিন্দ,২টি নীলয়।সাধারণভাবে,একটি বিশেষ কোষ বা কোষসমগ্র,যা স্বয়ংক্রিয়ভাবে হৃৎপিন্ডের সর্বত্র স্পন্দন ছড়িয়ে দেয়,তাই পেসমেকার।সাধারণভাবে,পেসমেকার হল 'সাইনোঅ্যাট্রিয়াল নোড',যা ডানঅলিন্দে যেখানে সুপিরিয়র ভেনাক্যাভা উন্মুক্ত হয়,তথায় অবস্থিত।
আর এই পেসমেকারের বিকল্প হিসাবে যে পকেটঘড়ির আকারের যন্ত্র ব্যবহৃত হয়,তা পর্যায়ক্রমিক তড়িৎ সংকেত নির্গমনের মাধ্যমে হৃৎপিন্ডের যান্ত্রিক সংকোচন ত্বরাণ্বিত করে।এটি ২ধরণের হতে পারে।যদি যন্ত্রটি বক্ষপিন্জরের দেয়ালে তড়িৎ সংকেত পরিবহন করে,তবে সেটি হল ট্রান্সকিউটেনাস পেসমেকার।আর যদি এটা দেহের ভিতরে স্থাপিত ইলেকট্রোডের মাধ্যমে কাজ করে,তাকে অন্তঃস্থ/প্রতিস্থাপনযোগ্য পেসমেকার বলে।পেসমেকার সাধারণত ব্যবহৃত হয় ধীরগতির হৃদস্পন্দন,বিভিন্ন হার্টব্লক যেমন বাই ফ্যাসিকুলার ব্লক সাথে ফার্স্ট ডিগ্রী হার্ট ব্লক,সিম্পটমিক সেকেন্ড ডিগ্রী হার্টব্লক,থার্ড ডিগ্রী হার্ট ব্লক,ক্যারোটিড সাইনাস হাইপারসেন্সিটিভিটি এবং ট্যাকিব্র্যাডি সিনড্রোম এ।সাধারণত যদিও এটি ব্যবহৃত হয় ট্যাকিঅ্যারিথমিয়াতে।
সকল আর্টিফিশিয়াল কার্ডিয়াক পেসমেকারে একটা পাল্‌স জেনারেটর(এটি একটি যন্ত্র যা নির্দিষ্ট বিরতিতে তড়িৎসংকেত প্রেরণ করে বিশেষজ্ঞের প্রেসক্রিপশন অনুযায়ী),ইলেকট্রিক্যাল লিডস(যা মায়োকার্ডিয়ামে ইমপাল্‌স প্রেরণ করে)এবং একটি ব্যাটারী(যা সাধারণত লিথিয়াম আয়োডাইটের তৈরী)।
আর্টিফিশিয়াল পেসমেকার সাধারণত পেক্টোরালিস মেজর মাসলের নিচে স্থাপন করে হয়।একটা ইলেকট্রোড ক্যাথেটার যা স্কিনকে ছেদ করে অ্যাক্সিলারি ভেইন,ব্রাকিওসেফালিক ভেইন,সুপিরিয়র ভেনাক্যাভা,ডান অলিন্দ হয়ে ডান নিলয়ে শেষ হয় যেখানে এটা হৃৎপিন্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে।
এভাবে আর্টিফিশিয়াল পেসমেকার প্রতিস্থাপনের মাধ্যমে ইমারজেন্সি হার্টের রোগী কয়েক বছর নির্বিঘ্নে বেঁচে থাকতে পারেন।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:২৮
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

পাতার পাখা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৮

পাতার পাখা
সাইফুল ইসলাম সাঈফ

নারকেল গাছের পাতা ছিঁড়ে
পাতার শলা আলাদা করে
দুই পাতা সমান করে কেটে
বানাতাম চার ডানার একটি পাখা
খেজুর গাছের কাঁটা ছিঁড়ে
সে কাঁটা পাখার মাঝখান বরাবর গেঁথে
দখিনা বাতাসের মুখামুখি ধরলেই
শুরু... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল কেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জুন, ২০২৬ রাত ১:২১


ঢাকার রাজপথে আজ এক নতুন কুশীলবের আবির্ভাব ঘটলো। নাম তার ‘বাংলাদেশ আজাদ পার্টি’। এই নামের কোনো রাজনৈতিক অস্তিত্বের কথা দেশের আমজনতা না জানলেও, হঠাৎ এক রাতে তারা ‘অবৈধ... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

×