বিশুদ্ধ ও প্রামাণ্য তাফসীর ও ইতিহাস প্রণয়নে ইবনে জারীর তাবারীর আবদান সর্বাধিক। তার তাফসীর ও ইতিহাস গ্রন্থকে বিশুদ্ধতম তাফসীর ও ইতিহাস বলা হয়ে থাকে।
কুরআনের তাফসীর প্রণয়ণে তিনি অগাধ পান্ডিত্য ও সূক্ষ বিশ্লেষণ শক্তির পরিচয় দেন। তিনি তাফসীর সম্পর্কীয় প্রচুর হাদীস সংগ্রহ করেন এবং তার ওপর ভিত্তি করে তার তাফসীর গ্রন্থ প্রণয়ণ করেন। এ কারণে এ তাফসীর গ্রন্থখানি অত্যন্ত প্রামান্য ও নির্ভরযোগ্য। তিনি এ গ্রন্থে ধর্মীয় নীতি ও আইন সম্পর্কীয় ব্যাপারেও পর্যালোচনা করেছেন। তাফসীর গ্রন্থখানির নাম ‘জামিউল বায়ান ফী তাফসীর আল কুরআন’ এবং ইতিহাস গ্রন্থখানির নাম ‘তারীখুল উমাম ওয়াল-মুলূক’।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




