আবু বকর আল রাযী ছিলেন সর্বশ্রেষ্ঠ মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ও শল্য চিকিৎসাবিদ। তিনি দীর্ঘদিন জুন্দেশাহপুর ও বাগদাদের সরকারি চিকিৎসালয়ে অধ্যক্ষ হিসেবে করত ছিলেন। তৎকালীন সময়ে তার সুনাম এতই বিস্তৃতি লাভ করেছিল যে, পশ্চিম এশিয়া এবং পূর্ব ইউরোপ থেকেও অগনিত রোগী তাঁর কাছে চিকিৎসার জন্য আসত।
শল্য চিকিৎসায় আল-রাযী ছিলেন তৎকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তিনি গ্রিকদের চেয়েও উন্নত পন্থায় “অস্ত্রপচার ” করতেন। তাঁর রচিত গ্রন্থ দুই শতাধিক। এর মধ্যে শতাধিক চিকিৎসা বিষয়ক। বসন্ত ও হাম রোগ বিষয়ে তাঁর রচিত ‘আল জুদরী ওয়াল হাসবাহ’ নামক গ্রন্থটি এতই মৌলিক ছিল যে, খ্রিষ্ট জগতের লোকেরা এর পূর্বে এ বিষয়ের বৈজ্ঞানিক আলোচনায় তেমন অগ্রগতি লাভ করতে পারেনি। তাঁর আর একটি গ্রন্থের নাম ‘কিতাবুল মানসূরী’ (১০ খন্ডে সমাপ্ত)
উপরের গ্রন্থ দুটি চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে আল-রাযীকে চির অমর করে রেখেছে।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




