(ছোট গল্প-৬) হিজড়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
হাতে তালি দিতে দিতে বলল- আমাদেরকে কিছু টাকা দেন। ধমক দিয়ে বললাম- সরেন,টাকা নাই। তারা বলল- কি ধমক দিলি ক্যান। বলেই, শরীরের কাপড় খুলে সবার সামনে আমাকে জড়িয়ে ধরল। আর বলতে লাগল- টাকা দিবি না হয় চু ...(বুঝে নিন) শুরু করুম। সম্মান বাঁচাতে দশ টাকা বের করে দিলাম। কিন্তু তারা নাছোড় বান্দা। দশ টাকায় হবেনা। আরও দরকার। অনেক বুঝানোর পর ত্রিশ টাকা দিয়ে মুক্তি পেলাম। যাওয়ার সময় ব্যাঙ্গ হেসে তারা আমার গালে হাত দিয়ে বলল- আহারে আমার লোলিপপটা রে লজ্জায় লাল হয়ে গেছে।
বলছিলাম- হিজড়াদের কথা। ১০ জানুয়ারি ২০১৩ রাতে তারা আমাকে একলা পেয়ে আক্রমণ করে। তখন তাদের সাথে আমার উপরের ঘটনাটা ঘটে।
আমার জ্ঞান অনেক সীমিত। তাই বলতে পারবনা মানুষ কি কারনে হিজড়া হয়ে জন্ম গ্রহণ করে। তবে এক কথায় বলতে পারি, আল্লাহর ইচ্ছা তাই হিজড়ারা হিজড়া হয়ে জন্ম গ্রহণ করে। উচ্চ বিত্ত বা উচ্চ মধ্য বিত্ত পরিবারে হিজড়াদের খুব একটা দেখা যায়না। নিম্ন বিত্ত বা নিম্ন মধ্য বিত্ত শ্রেণীতেই এ সম্প্রদায়ের দেখা যায় অনেক বেশী। কারণ কি? আমি নিজেও আমার জ্ঞান স্বল্পতার কারণে জানিনা। হিজড়া হয়ে মানুষ কেন জন্ম নেয়,এবং কেন নিম্ন শ্রেণীতে এর দেখা বেশী মেলে। কেউ যদি তা জেনে থাকেন। নিজ আগ্রহে যদি আপনাদের কোন লেখায় তা প্রকাশ করেন, তাহলে আমি সহ অন্য অজ্ঞ ব্যক্তিরা উপকৃত হবেন বলে আশা রাখি।
তবে কারণ যাই হোক। তারাও তো মানুষ। কিন্তু তাদের নেই কোন মানুষের জীবন। দল বেঁধে তারা বিভিন্ন দোকানে যায় বা বিভিন্ন ব্যক্তিকে আটক করে। লাজ-শরমের তোয়াক্কা না করে মানুষের সামনেই দুটা পয়সার জন্য মুহুর্তেই উলঙ্গ হয়ে যায়। এতে করে তারা সমাজে বেহায়া হিসেবে পরিচিতি পেয়েছে। আর মানুষও তাদের বেহায়াপনার কারনে বিব্রত হয়ে যায়। যখন- তখন মান –সম্মান হারায়। তাদের নেই কোন পড়াশুনা। নেই কোন সামাজিক অধিকার। তাদের নেই কোন আইন- বিচার। আহ কি মানবেতর জীবন তাদের! কোন মানুষের জীবন তো এরকম হতে পারেনা।
তারা ইচ্ছা করে হিজড়া হয়নি। আল্লাহ ই তাদের হিজড়া বানিয়েছেন। তাহলে কেন তাদের জীবন এত অভিশপ্ত, তারা কেন সমাজে এত হেয়। আমার ছোট মাথায় এর কোন ব্যাখ্যা-বিশ্লেষণ কিছুই ধরে না। দু কলম লেখতে মন চেয়েছে, তাই লেখলাম। আর মনে হয়েছে সমাজের মানুষের এবং সরকারের উচিৎ তাদেরকে মানুষের জীবন দান করা। একজন মানুষ হিসেবে সমাজের অন্যরা যে রাষ্ট্রীয় অধিকার ভোগ করে। তাদেরকেও সেই অধিকার প্রদান করা উচিৎ বলে আমি মনে করি।
প্রিয় পাঠক! আমার লেখা আমি লেখেছি। আমি দু কলম লেখার প্রয়োজনীয়তা মনে করেছি। আপনারাই আমার লেখার মূল্যায়ন বা অবমূল্যায়ন যা করার করবেন।
তবে আসুন, এ সম্প্রদায়ের জন্য কিছু করে, সমাজকে দায়মুক্ত করি।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।