somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশুরার সাথে একটি রোজা মিলিয়ে রাখতে হয় কেন, কারবালার ঘটনার সাথে আশুরার কি কোন সম্পর্ক আছে?

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশুরা শব্দের অর্থ দশম। আরবী ভাষায় যে কোন মাসের ১০ তারিখকে আল ইয়াওমুল আশির বলা হয়। তবে মহররম মাসের সম্মানার্থে এ মাসের ১০তারিখকে ইসলামের পরিভাষায় আশুরা বলে।
এ মাস কেন মহিমান্বিত সে আলোচনা অনেক দীর্ঘ। তবে এতটুকু শুধু বলব- পবিত্র কুরআনের সূরা তাওবার ৩৬ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন- পৃথিবী সৃষ্টির সময় থেকেই আল্লাহর বিধানে মাসের সংখ্যা ১২ টি এবং এর মধ্যে চারটি মাস হল সম্মানিত। মহররম সে চার মাসের অন্যতম মাস। যেহেতু আল্লাহ তায়ালা এ মাসকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, তাই এ মাস সম্মানিত।
মহররম মাসের এ দিন রোজা রাখতে হয় কেন? যেহেতু এই দিনে মুসা (আ) কে আল্লাহ তায়ালা ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন এবং তাঁর নবী ও দ্বীনকে বিশ্বের বুকে অলৌকিক ভাবে বুলন্দ করেছেন, আদম (আ) এর তাওবা কবুল করেছেন ও ইউনুস (আ)কে মাসের পেট থেকে রক্ষা সহ বিভিন্ন তাঁর বিভিন্ন কুদরত তিনি মানুষকে দেখিয়েছেন। এ সব কিছুর শুকরিয়া স্বরূপ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ দিনে মুসলমানদের রোজা রাখার নির্দেশ দিয়েছেন, তাই এ দিনে রোজা রাখতে হয়। রাসুলুল্লাহর নির্দেশের কারণে রমযানের রোজা ফরয হওয়ার আগ পর্যন্ত এ দিন রোজা রাখা ওয়াজিব ছিল। কিন্তু রমযানের রোজা ফরয হওয়ার পর এ দিন রোজা রাখাকে ফুকাহায়ে কেরামের সর্ব সম্মতিতে নফল বলা হয়েছে।
দুটি রোজা রাখতে হয় কেন? নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন। সে সময় মদীনায় ইহুদীদের তিনটি গোত্র মদিনায় বসবাস করত- ১ বনু কুরাইজা ২ কায়নুকা ৩ বনু নাজির । তাঁরা সবাই আশুরার দিন রোজা রাখত। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এ দিন রোজা রাখ কেন? তাঁরা বলল- যেহেতু আল্লাহ জালেম ফেরাউনের হাত থেকে এ দিনে বনি ইসরাইল তথা ইহুদি জাতিকে রক্ষা করেছেন এবং ফেরাউনকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন, তাঁর শুকরিয়া স্বরূপ আমরা এ দিন রোজা রাখি।
যেহেতু ইহুদিরা এ দিন রোজা রাখে। তাই মুসলমানদের এ দিনের রোজা রাখার আমল যেন ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়, সেজন্য রাসুলুল্লাহ তাঁর এ উম্মতকে আশুরার রোযার সাথে একটি রোজা মিলিয়ে দুটি রোজা রাখতে বলেছেন। হতে পারে সে রোজাটি ৯ মহররমের সাথে মিলিয়ে রাখবে অথবা ১১ মহররমের সাথে।
কারবালার ঘটনাঃ
কারবালায় হযরত হোসাইন (রা) এর মর্মান্তিক শাহাদাতের ঘটনা ঘটেছে ৬১ হিজরিতে। আর রোজা রাখার বিধান চালু হয়েছে রাসুলের যুগে। তাই কারবালার ঘটনার সাথে এ দিন রোজা রাখার কোন সম্পর্ক নেই। এ ছাড়াও কারবালার ঘটনা দুঃখজনক। দুঃখজনক ঘটনায় ধৈর্য্ো ধরতে হয়, তা থেকে শিক্ষা নিতে হয়। আর নবী (সা) এ দিন রোজা রাখতে বলেছেন- শুকরিয়া স্বরূপ। কারবালার ঘটনায় তো কোনভাবে শুকরিয়া করা যেতে পারে না।
আমাদের করনীয় কি?
আমাদের করনীয় হল- আমরা এ দিন রোজা রাখব আগের দিন অথবা পরের দিনের সাথে মিলিয়ে।
আর কারবালার ঘটনা থেকে শিক্ষা নিব যে, কখনই মিথ্যার সাথে ও বাতিলের সাথে আপোষ করতে নেই। এতে যদি শহীদ হতে হয় তবুও হব ইনশাআল্লাহ।
@@ যুবায়ের বিন রিয়াজ @@
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×