somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেনো এ বিবিশিকাময় হরতাল; বিএনপি-জামায়াতের

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে পৃথকভাবে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার দলটির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আজ সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে কালকের হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির কর্মসূচি
আজ বিকেলে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে নয়া পল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে দলটির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষে দলটির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনার জন্য সরকারকে দায়ী করে এর প্রতিবাদে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের এই কর্মসূচি দেওয়ার কথা সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, ‘পুলিশের হামলায়’ দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালামসহ দেড় হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন। সরকারের উদ্যোগে সুপরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
পুলিশ দাবি করেছে, বিএনপিকে তারা সতর্ক করেছিল, এ ধরনের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে জানতে চাইলে ফখরুল পাল্টা প্রশ্ন করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাশকতার আশঙ্কা করলে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নেয়নি কেন?
ফখরুল আরও বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। সভার প্রায় শেষ পর্যায়ে আকস্মিকভাবে বিনা উসকানিতে উন্মত্তের মতো পুলিশ হামলে পড়ে।’ এ সময় বিভিন্ন অলি-গলি থেকে যুবলীগ, ছাত্রলীগের নেতারাও হামলায় অংশ নেন বলে তিনি দাবি করেন।
দলের নেতা-কর্মীদের ‘নিশ্ছিদ্র প্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘কঠিন ও চূড়ান্ত প্রতিরোধ ছাড়া এখন আর কোন উপায় নেই।’

জামায়াতের বিবৃতি
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আজ এক বিবৃতিতে বলেন, ১৪ দলীয় জোট সরকারের দেশব্যাপী গণহত্যা ও সন্ত্রাসের প্রতিবাদ এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ঘোষিত গণবিক্ষোভ কর্মসূচিতে সারা দেশে বাধা ও মিছিলে গুলিবর্ষণের প্রতিবাদে আগামীকাল ৭ মার্চ সারা দেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করছে দলটি।
জামায়াতের বিবৃতিতে দাবি করা হয়েছে, সারা দেশে আজ তাদের পূর্ব ঘোষিত গণবিক্ষোভ কর্মসূচি পালনে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের গুলিতে দলটির দুই শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন দেড় শতাধিক নেতা-কর্মী।

হরতালের কবলে দেশ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা সাঈদীর বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই দিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাঈদীকে ফাঁসির আদেশ দিলে সারা দেশে সহিংসতা চালায় জামায়াত-শিবির। একই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে রোববার ও সোমবার (৩ ও ৪ মার্চ) সারা দেশে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকে দলটি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৫ মার্চ মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডাকেন। বিএনপির ডাকা হরতালে সমর্থন দেয় জামায়াত।
মাত্র এক দিনের ব্যবধানে বিএনপি ও জামায়াত পৃথকভাবে সারা দেশে কাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিল। ফলে চলতি সপ্তাহে মাত্র এক দিন হরতালমুক্ত ছিল।







০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×