বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল চলে গেলেন
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাংসদ আব্দুল জলিল আজ বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান বলে তাঁর স্বজনেরা প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন।
হূদরোগের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কয়েক দিন আগে আব্দুল জলিলকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আজ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
আব্দুল জলিল আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। তিনি একই সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।
আব্দুল জলিলের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন।
১৯৪১ সালের ২১ জানুয়ারি নওগাঁর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুল জলিল। স্কুল ও কলেজ-জীবন শেষে ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (সম্মান) এবং ১৯৬৪ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা নিতে লন্ডন যান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশে ফিরে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে অংশ নেন আব্দুল জলিল। ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন এই বর্ষীয়ান নেতা
সূত্র : প্রথম আলো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন