আমি যখন মতিঝিল বাংলাদেশ ব্যাঙ্কের পাশে সেনা কল্যাণ ভবণের একটা অফিসে চাকরি করতাম তখন আকাশ নামে আমার এক কলিগ ছিল। অবশ্যই ছদ্মনাম ব্যবহার করছি। চেহারা সুরতে মাশাল্লাহ, যেকোন মেয়ে তাকে পছন্দ করবে। সে আবার মেয়ে পটানোতে ওস্তাদ। তার বউ ও এক বছরের একটি বাচ্চা আছে। অফিসে প্রায়ই কানাঘুষা চলত আকাশের সাথে আমাদের অফিসের মহিলা একাউন্টেন্টের সাথে নাকি ‘ইটিশ পিটিশ’ চলে। আমি ব্যপারটা সুশীলের দৃষ্টিতে দেখতাম। মানে নারী পুরুষ স্বাভাবিক সম্পর্ক হিসেবে দেখতাম। একসাথে কাজ করলে একটু কথা বারতা চলতেই পারে, তাকে আমরা ‘ইটিশ পিটিশ’ হিসেবে দেখছি কেন? ওই মহিলা একাউন্টেন্টেরও হাসবেন্ড আছে, আট মাস বয়সী একটা বাচ্চা আছে। কিছুদিন পরে আমি ঐ অফিস থেকে আরেক অফিসে চাকরি নিয়ে চলে যাই। মাসখানেক পরে খবর এলো, আকাশ আর ঐ মহিলার চাকরি চলে গেছে। কারণ হিসেবে বিভিন্ন সূত্র থেকে শুনলাম, ঐ মহিলার স্বামী অফিসে এসে অভিযোগ জানিয়েছে যে অফিসের এক কলিগের সাথে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক চলছে। ঐ বেটাকে সে পুলিশে দিতে চায়। অফিসও তাকে জানিয়ে দেয় ‘নিজের বউ সামলাও’। এই সময় আকাশ অফিসের বাইরে অবস্থান করছিল। অফিস থেকে এক লোক তাকে ফোনে বিষয়টা জানিয়ে দেয়। সেই থেকে আকাশ আর সেই অফিসে যায়নি। এমনকি বেতন নিতেও যায়নি। আকাশ এক মাস পরে আমার কাছে আছে চাকরি খোঁজার জন্য। তখনও সে চাকরি পায়নি। আকাশের কাছে জিজ্ঞেস করলাম “ঘটনা কি?” সে উত্তর দিল “আমি শুধু মজা করার জন্য ঐ মেয়ের সাথে সম্পর্ক করেছিলাম। আমার কি ঠেকা পড়েছে নিজের বউ বাচ্চা ছেড়ে আরেকজনের বউ ভাগাব।” আমি আকাশ থেকে পড়লাম। বলে কি? শুধু মজা করার জন্য প্রেম! প্রেম কি এতই সস্তা? কারো সুন্দর চেহারা থাকলেই কি কাজে লাগাতে হবে? জিজ্ঞেস করলাম “তা কি মজা করা যায়?” আকাশ “বউয়ের কাছ থেকে যা পাওয়া যায় পরকীয়া করলে তাই পাওয়া যায়
মোবাইলের সেরা নকিয়া প্রেমের সেরা পরকীয়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২২টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।