somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা সাহিত্যে টয়লেট :P

১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদা কবি শহরে এক বিয়ে বাড়ীতে দাওয়াতে আসেন। কবির এমনিতেই শহর ভাল লাগে না। শহরে মুক্ত বাতাস নেই, যান জট লেগেই আছে। সবচেয়ে বড় কথা সেখানে বদ্ধ ঘরের মধ্যে ‘হাগু’ করতে হয়। ঐটার আবার ভদ্র নাম আছেঃ টয়লেট। হাল আমলে নাকি অনেকে ওয়াশ রুম, ফ্রেশ রুম ডাকে। সেই কথা চিন্তা করলেই দম বন্ধ হয়ে যায়! দাওয়াত শেষ কবির ‘ইয়ের’ বেগ পেল। কবি তো বদ্ধ ঘরে ‘ইয়ে’ করবে না, সেখানে দম বন্ধ হয়ে যায়। কিন্তু ঠেকায় তো কাজ সারতেই হবে। তিনি টয়লেটে গেলেন। টয়লেটের সামনে বিশাল লাইন। কমপক্ষে দশ জন লোক দাঁড়িয়ে আছে। একজন যদি তিন মিনিট করে সময় কাটায় তাহলে আধা ঘন্টা সময় লাগবে। বিয়ে বাড়িতে বেশি খাওয়া হয়ে গেছে। আর শহরের সব খাবারেই ভেজাল আর ভেজাল। নিম্ন চাপটা তিনি একটু বেশই টের পেলেন। সমুদ্র উপকূল এলাকা হলে এতক্ষনে চার নম্বর বিপদ সংকেত দিতে হত। যাহোক, এখনো মহাবিপদ সংকেত দেখাতে হচ্ছে না। এই সুযোগে তিনি এলাকাটা ঘুরে দেখবেন মানে তিনি আশে পাশে বন জঙ্গল খুঁজতে বের হলেন। এটা যেহেতু প্রেস্টিজিয়াস ব্যাপার তাই কাউকে কিছুই বলতে পারছেন না। রাস্তায় বের হয়ে তিনি দেখলেন আশে পাশে কোন জায়গা খালি নেই। বন জঙ্গল তো দূরের কথা। এটা দেখে ওনার ‘ইয়ের’ বেগ বেড়ে গেল যাকে ছয় নম্বর বিপদ সঙ্কেত দিয়ে মাপা যায়। ধূর! আজ বেশি খাওয়া হয়ে গেছে। এত খেতে কে বলেছে? আসলে বাঙ্গালির পেটে ঘি সয় না। এক পথচারীর সাথে দেখা হল।
“ভাই এখানে আশে পাশে কোথাও খোলা জায়গা আছে?” অনেক কষ্ট করে কবি শুধালেন।
“কী করবেন?” পথচারীর জিজ্ঞাসা।
“না মানে এমনি এমনি জিজ্ঞেস করলাম।”
“সামনে একটা খালি প্লট আছে, আন্ডার কন্সট্রাকশন বিল্ডিং এর সাইনবোরড দেখতে পাবেন।”
কবি হন্তদন্ত হয়ে ঐ খালি প্লটের পানে ছুটতে লাগলেন। ততক্ষনে ৯ নং মহাবিপদ সঙ্কেত দেখানোর সময় হয়ে গেছে। কবি খালি প্লটের দেখা পেলেন। আশে পাশে ঘর বাড়ী বেশি নেই, আর থাকলেও করার কিছু নেই। কবি প্লটে ঢুকেই কায়দা করে বসে পড়লেন। ওইখানে বসা অবস্থায়ই কবি মনে মনে রচনা করলেনঃ “দাও ফিরিয়ে সেই অরণ্য”। ‘ইয়ে’ সারা হলে এখন পানির পালা। পানি তো নেই! কি করি? পকেটে হাত দিয়ে দেখলেন টিস্যু পেপারও নেই। কি আর করা, কবি মাটি ব্যবহার করলেন। তখন কবি মনে মনে রচনা করলেন “ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা”।
কাজ শেষ কবি গান ধরলেন “সেদিন নিরজনে হেগেছিনু বনে চারিদিকে কেউ ছিল না”।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×