somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীগুলো

১২ ই এপ্রিল, ২০১১ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরো বিশ্ব প্রকৃতিতে ঘটে চলেছে জলবায়ুর পরিবর্তন। সম্প্রতি পশ্চিম এন্টার্কটিকার বিশাল বরফখণ্ডের দু'পাশে সাগরের বুকে বিজ্ঞানীরা ক্ষুদ্র আকৃতির বিশেষ ধরনের প্রাণী খুঁজে পেয়েছেন। বিজ্ঞানীরা অভিমত দিচ্ছেন, এসব ক্ষুদ্র প্রাণীই ইঙ্গিত দিচ্ছে, অতীতে কোনো এক সময় এন্টার্কটিকা সমুদ্রের মাঝখানে বিশাল বরফখণ্ডগুলো গলে গিয়েছিল। তখন ওইসব প্রাণী একদিক থেকে সাঁতরে আরেক দিকে চলে এসেছে। এখন পশ্চিম এন্টার্কটিকার বরফ পাহাড়ের দু'পাশে রোজ ও উইড্ডেল সাগরবক্ষে ফের দেখা যাচ্ছে ওইসর প্রাণীর।
গ্গ্নোবাল চেঞ্জ বায়োলজি পত্রিকার ভাষ্য মতে, দ্য এন্টার্কটিকা গবেষণায় বলা হয়েছে, সামুদ্রিক প্রাণীগুলোকে এক ধরনের শৈবাল বলা যেতে পারে। খালি চোখে এগুলো দেখা যায় না; কিন্তু একসঙ্গে গুচ্ছ আকারে থাকলে এগুলো প্রবাল কিংবা আগাছার মতো দেখায়। পশ্চিম এন্টার্কটিকায় এখনও এত বরফ আছে যে, তা গলে গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সাড়ে ৩ থেকে ৫ মিটার বেড়ে যাবে।
কোনো কোনো বিজ্ঞানী ধারণা করছেন, লাখ লাখ বছর আগে বিশ্ব উষ্ণায়নের সময় ওই বরফগুলো গলে গিয়েছিল। পশ্চিম এন্টার্কটিকার দুই কিলোমিটার পুরু বরফখণ্ডের দু'পাশে ২৪৭ কিলোমিটার ব্যবধানে একই ধরনের ওই প্রাণী খুঁজে পেয়ে ব্রিটিশ এন্টার্কটিকা সার্ভের প্রধান লেখক ডেভিড বার্নস বলেছিলেন, এ ঘটনাটি বড় ধরনের একটা প্রাকৃতিক বিস্ময়। তিনি বলেন, ওইসব প্রাণীর এ ধরনের সাদৃশ্যের সম্ভবত ব্যাখ্যা এমনও হতে পারে_ আগে যেভাবে চিন্তা করা হতো, এর চেয়ে ওই বরফখণ্ড অপেক্ষাকৃত কম দৃঢ় এবং আগে কোনো এক সময়ের কিছু অংশ হয়তোবা গলে গিয়ে থাকতে পারে।
সম্প্রতি পশ্চিম এন্টার্কটিকার বরফ পাহাড় যদি গলতে থাকে, তাহলে আমাদের পুনরায় চিন্তা করা উচিত। কারণ জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে আবারও এ রকমই ঘটতে পারে। সংক্ষিপ্ত আকারে বিজ্ঞানীদের এ নিয়ে গবেষণার ফল হচ্ছে, সোয়া লাখ বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এখনকার চেয়ে প্রায় ৫ মিটার বেশি ছিল এবং তাপমাত্রা সম্ভবত বর্তমান সময়ের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আর লাখ লাখ বছর আগে বিশ্ব উষ্ণায়নের ঘটনা হয়তোবা বেশ কয়েকবার ঘটেছিল।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেলের বিজ্ঞানীরা ২০০৭ সালে একটি প্রতিবেদনে বলেছিলেন, গ্রিনহাউস গ্যাস নির্গমন ও জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে ২১০০ সালের মধ্যে গোটা বিশ্বের তাপমাত্রা ১ দশমিক ১ থেকে ৬ দশমিক ৪ পর্যন্ত বেড়ে যেতে পারে। দ্য এন্টার্কটিকা গবেষণায় বলা হয়েছে, ক্ষুদ্র আকৃতির ওই প্রাণী বলতে গেলে অনড় অবস্থায় থাকে এবং ছত্রভঙ্গ হলে এগুলোর শুককীটগুলো স্বল্প সময় বাঁচে এবং খুব দ্রুত ডুবে যায়।
বার্নস বলেন, এটি স্পষ্ট করে ব্যাখ্যা করা খুব কঠিন, বিশাল বরফখণ্ডের দু'পাশে কী করে একই ধরনের প্রাণী থাকতে পারে! কিন্তু এ বরফ পাহাড় হয়তো কখনও গলে গিয়েছিল। তখনই এপাশ থেকে ওপাশে যাওয়ার পথ তৈরি হয়েছিল এবং শুককীটগুলো স্রোতে ভাসতে ভাসতে এপাশ থেকে ওপাশে চলে গিয়েছিল। তাই বার্নসের ওই মন্তব্য এবং গবেষণা থেকে পাওয়া ফল এক ধরনের সতর্ক বার্তা বটেই। সতর্ক হতে হবে এখনই। আমাদের পরিবেশ বাঁচাতে, আমাদের আশ্রয়দাত্রী পৃথিবী বাঁচাতে এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই জলবায়ু পরিবর্তন রোধ করতে ব্যবস্থা নেওয়ার জন্য কালক্ষেপণের অবকাশ আর আমাদের হাতে একেবারেই নেই। যা কিছু করার সম্মিলিত প্রয়াসেই এখন থেকেই শুরু করতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×