somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাগ ডে, শৈশবের স্মৃতি

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেই ২০০০/০১ সালের কথা। নানার বাড়ীতে বিকেলে আমরা সমবয়সীরা গোল্লাছুট খেলছি। পাশের বাড়ীর এক মেয়ের সাথে কি নিয়ে যেন তর্ক হলো। আমি ক্ষেপে গেলাম, খেলা শেষে সে তাঁর বাড়ী ফেরার পথে সড়কে তাকে আটকানোর ফন্দি আটলাম। আমরা তিনজন দৌড়ে আগে থেকেই সড়কে অবস্থান করছি। সড়কের একপাশে নাড়ার পাড় (স্তুপ) করে রাখা। সে সামনে আসতেই আমি তাকে জড়িয়ে ধরে দুই নাড়ার পাড়ের মাঝখানে ঝাপ দিয়ে পড়েছি।

মুহুর্তেই সেখান থেকে উঠে সে সম্ভবত আমাকে গালাগালি করে চলে গেছে। অনেক দিন আর আমাদের এদিকে আসেনি। আমার একক ইচ্ছায় প্রতিশোধপরায়ণ হয়ে তাকে জড়িয়ে ধরেছিলাম সেদিন। এটা একতর্ফা হাগ আরকি।

আমরা ছোট বেলায় সরিষা, গম ক্ষেতের ভেতর থেকে বত্তা হাগ তুলতাম। এলছা, আমখুদুরি, কলমি সহ নাম ভুলে যাওয়া বহু হাগ তোলে আনতাম। তরকারির পাশাপাশি, ভর্তা কিংবা ভাজি করে খাওয়া হতো সেসব হাগ।

হাগ মানে শাক। এটা কুমিল্লার আঞ্চলিক শব্দ। আজ নাকি হাগ (কোলাকুলি) ডে। আর আমরা ছোট সময় সেই হাগ মজা করে তুলতাম, খেতাম।

আমাদের ছোট সময়ের সেই বান্ধবী আমার ফ্রেন্ডলিস্টেও আছে এখন। কিন্তু আমাকে সে চিনে না। তার সাথে কথাও হয়না। কারন আমি মামার বাড়ী থেকে চলে আসার পর তার সাথে দেখা হয়নি। অবশ্য তখনও বেশি চলফেরা ছিলো না, আমাদের বয়সও ছিল মাত্র ১১/১২ তখন। মাঝেমধ্যে একসাথে গ্রামীণ খেলাধুলা হতো বড়জোর।

সেই মেয়েটির বিয়ে হয়েছে। তাঁর ছেলে আজ অনেক বড় হয়ে গেছে দেখলাম।

হাগ ডে-তে শৈশবের দুষ্টমির স্মৃতি মনে পড়লো। পিচ্চি কালে ঐরকম দুষ্টমি করলেও মেয়েদের সামনে আমি বেশ লাজুক এখনো।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪

আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার করব, এজন্য... ...বাকিটুকু পড়ুন

×