somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিন্তা-১

১৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুবায়ের আহমেদ

মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাসের মাঝেই রয়েছে মানুষের জন্য কল্যাণ। সমাজবদ্ধ হয়ে বসবাসের কারনেই মানুষ মানবিকগুণাবলীর চর্চা করতে পারে। একে অপরের সাথে সুখ দুঃখের অনুভূতি শেয়ার করতে পারে। বিপদে আপদে প্রয়োজনে কাছে ডাকতে পারে। কতটুকু কাছে পায় সেটি ভিন্ন আলাপ, তা আমার লেখার উদ্দেশ্য নয়।
যারা আমাদের আত্মীয়, প্রতিবেশী, চাকুরী কিংবা ব্যবসা সূত্রে খুবই নিকটের মানুষ। তাদের সাথে প্রথমত আমাদের স্বাভাবিক হৃদতাপূর্ণ সম্পর্কই থাকে। একসাথে চলতে গিয়ে কিংবা কাজ করতে গিয়ে অনেক সময়ই বিভিন্ন কারনে মনোমালিন্য কিংবা লাভ-ক্ষতির বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ হয়, এমনকি মামলা-মোকদ্দমাও হয়ে যেতে পারে।

এই বিষয়ে আমার ভাবনা হলো, যারা খুবই কাছের মানুষ। তাদের সাথেই যতই সম্পদ কিংবা স্বার্থ নিয়ে বিরোধ হোক, আপনি সেগুলো সামাজিক ভাবে কিংবা আইনগত ভাবে মোকাবেলা করবেন। কখনোই খারাপ আচরণ কিংবা অনেতিক উপায়ে ক্ষতিকারক কর্মকান্ডের মাধ্যমে নয়।

এর কারন হলো, এক সময় সমস্যা মিটে যায়, আবারো সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরী হয়, কিন্তু মাঝখানে একে অপরের প্রতি বিশ্রি কথায় কাঁদা ছুড়াছুড়ির ফলে নিজেদের মধ্যে সম্পর্কের তিক্ততা বাড়ে কিংবা পরবর্তীতে সম্পর্ক স্বাভাবিক হলেও তিক্ততার সময়ের কাঁদাছুড়াছুড়ির ঘটনাগুলো যন্ত্রনা বাড়ায় সবসময়। সেই সাথে মানুষের মাঝেও ভুল বার্তা পৌঁছায়।

ব্যাপারটা এমন যে, আমার বন্ধুর সাথে ঝামেলা হয়েছে, তারপর আমি তাকে হারামখোর বললাম, বেইমান বললাম, তার পরিবার নিয়ে বাজে মন্তব্য করলাম। এক সময় সমস্যা সমাধান হয়ে গেলে। তার সাথে আবারো একটেবিলে খেলাম, তার পরিবারের সাথে মিশলাম। তখন আসলে মুখ দেখানোর পরিস্থিতি থাকে না, যদিও সমাধান হয়ে যায়। তবে কথা থেকে যায়। কারন আপনি কারো ১০ টাকার ক্ষতি করলে সে সেটা মেনে নিবে, কিন্তু তাকে যদি আপনি হারামখোর বলেন কিংবা তার ত্রুটিগুলো মানুষের মাঝে প্রকাশ করে দেন, তাহলে এগুলো মনে গেঁথে থাকে এবং এগুলোর জন্য লজ্জিত হতে হয় পরবর্তীতে।

ব্যক্তিগত ভাবে আমি পরিচিত কয়েকজন ও ফেইসবুকে কিছু ঘটনা অবলোকন করেছি, যেখানে উভয়ের মধ্যে হৃদতার সম্পর্কের এক পর্যায়ে স্বার্থ বিষয়ে তুমুল ঝগড়া সৃষ্টি হলে আইনগত ভাবে সেসব মোকাবেলা করা ছাড়াও বিশ্রি কথার লড়াই উভয়ের জন্যই বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। পরবর্তীতে আবারো দুজনের মধ্যে সমস্যা মিটে যাওয়ার পর যখন দুজনে একত্রে মিলেমিশে চলছে বা কাজ করছে, সেটা ভালো ব্যাপার হলেও মাঝখানে তাদের তিক্ততার সময়টুকুর কাঁদা ছুড়াছুড়ির ফলে অন্যদের মাঝে সহজেই ভাবনা তৈরী হয় যে, পুনরায় হৃদতায় জড়ানোর সম্ভাবনা কিংবা প্রয়োজনই যখন থাকে, তখন কেন মাঝখানে দুজনার মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে তিক্ততার চরম পর্যায়ে পৌঁছেছিল। এসব কারনে মানুষের কাছে হাসির খোরাক হতে হয়।

বিবাদের সময়ে নিজেদের সংযত রাখার উত্তম উপায় হলো ক্রোধ ও ক্ষোভ নিবারণ করা, ধৈর্য্য ধরা। ঝামেলা মেটানোর জন্য আইনগত ভাবে কিংবা সামাজিক ভাবে পদক্ষেপ গ্রহণ করা। কথার লড়াই পরিহার করা। কথার লড়াই হলেও তা যেন ব্যক্তিগত আক্রমণ না হয়, সেদিকে খেয়াল রাখা। শীঘ্রই সব সমাধান হয়ে যাবে, এই বিশ্বাস রেখে ধৈর্য ধরলে পরিস্থিতি সামলালে সমাধান হবেই। সমাধান না হলেও ব্যক্তিগত আক্রমন, চরিত্র কিংবা যেকোন দুর্বলতায় আঘাত করা পরিহার করা জরুরী।

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৪
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×