somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেকারত্ব নিয়ে ভাবনা

১১ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বেকারত্ব নিয়ে আমার মতামত আছে। আমি মনে করি বাংলাদেশের বেকারত্ব দূর করতে হলে “শিক্ষা গ্রহণ মানেই চাকুরীর ব্যবস্থা” এই ধারণা পাল্টাতে হবে

শিক্ষার আসল উদ্দেশ্য জ্ঞানার্জন। আপনি জ্ঞান অর্জন করবেন জানার জন্য। চাকুরীর জন্য নয়। শুধু যেকোন চাকুরী হলেও তো ভিন্ন কথা ছিল, বাংলাদেশে ভুল ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে, উচ্চ শিক্ষা মানেই সরকারী চাকুরী। আমি জানি না এই ভুল মানসিকতা ও বিশ্বাসটা কিভাবে প্রতিষ্ঠিত হয়ে গেলো। পিতা মাতা তো অবশ্যই, সন্তানেরাও আজকাল এটায় প্রভাবিত। পড়ালেখা করে সরকারী চাকুরী না পেলে জীবন তুচ্ছ্য ও ব্যর্থ মনে করে। এইধরনের মানসিকতার মানুষগুলোকে আমার আসলে অশিক্ষিত মনে হয়।

শিক্ষা মানে জ্ঞানার্জন, চাকুরী নয়। এই ধারণা প্রতিষ্ঠিত হতে পারলে বেকারত্ব দূর করা সম্ভব ১ মাসের মধ্যে।

তখন একজন কর্মসক্ষম নাগরিক যদি সরকারী কিংবা বেসরকারী চাকুরী না পায় এবং ভালো ব্যবসা করতে না পারে, তখন তিনি দর্জি (টেইলার্স) হতে পারেন, কম্পিউটার অপারেটর হতে পারেন, তিনি ক্ষুদ্র যেকোন ব্যবসা করতে পারেন, তিনি মোটর গাড়ীর ড্রাইভার হতে পারেন। তিনি উবার-পাঠাও ড্রাইভার হতে পারেন। তিনি পোষাক ডিজাইনার হতে পারেন, রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী হতে পারেন। কৃষক হতে পারেন। কৃষি খাতে অনেক কাজ আছে, যাতে ভালো করা সম্ভব।

সবচেয়ে বড় কথা ইন্টারনেট/প্রযুক্তির উকৃষ্ঠতার এই যুগে কেউ চাইলেই ফ্রিল্যান্সার হতে পারে। ফ্রিল্যান্সিংয়ে দারুণ সম্ভাবনা আছে। বাংলাদেশের বহু তরুণ তরুনী ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়ে ৩০ হাজার থেকে ১ লক্ষ টাকার অধিক ইনকাম করছে। আমার ধারণা ও বিশ্বাস দেশের সকল শিক্ষিত বেকাররা যদি চায়, তাহলে তারা ১ মাসের মধ্যে ফ্রিল্যান্সিংয়ে যোগ দিয়ে বেকারত্ব দূর করতে পারে।
কথা হলো পাবলিক, জাতীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে আমার উল্লেখিত কাজগুলোতে নিয়োজিত হতে গেতে সমাজের কটু কথা কিংবা পরিবার থেকেই কটু কথার শিকার হওয়ার ভয়ে তটস্থ থাকে ছেলেরা। এই মানসিকতার পরিবর্তন হতে হবে। অন্যথায় একজন মাস্টার্স পাশ ছেলে ড্রাইভার, অপারেটর, দর্জি, মিস্ত্রি হওয়া কখনোই সম্ভব না। কেউ কেউ ফ্রিল্যান্সার হলেও সফলতা পাওয়ার আগ পর্যন্ত তাকে বহু কটু কথা শুনতে হয়।

দেশে প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করে, বিপরীতে সরকারী চাকুরীতে ১০% গ্রাজুয়েটও সুযোগ পায় না। ফলে সরকারী চাকুরীর জন্য লেখাপড়া করার ভ্রান্ত মানসিকতা পরিহার করতে হবে। পরিবার ও সমাজকে এ ক্ষেত্রে স্বাধীনচেতা হতে হবে। লেখাপড়া করে, জ্ঞানার্জনের জন্য, তারপর সে যা ইচ্ছা তা করবে। কোন সমস্যা নেই। এই মানসিকতা দেখানো ছাড়া বেকারত্ব দূর করা কখনোই সম্ভব নয়।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫১
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×