শ্রাবণঃ আমার জন্ম মাস
এখন আশ্বিন মাস,ভাদ্র চলে গেছে
তবু প্রচণ্ড গরম,সবাই চিন্তিত
আমি চিন্তিত না;ভাবছি,আমার শৈশব
জন্ম,আমি কিন্তু আশ্বিন মাসে জন্মাই নি
জন্মে ছিলাম শ্রাবণে,শ্রাবণ শুরুতে
শ্রাবণে প্রচুর বৃষ্টি,আষাঢ়ে তা শুরু
কিন্তু আমার জন্মক্ষণে বৃষ্টি ছিলো না
আঁধারে জন্মেছিলাম,রাতের শুরুতে
আকাশে অজস্র তারা,মেঘ বৃষ্টি শূণ্য
আমি জন্ম গ্রহণ করি,বৃষ্টিদের ডাকি
নূহের প্লাবনকেও,আস তুমি আস
আসে না। গভীর দুখে আমি শুধু কাঁদি
কেউ বোঝে না আমাকে,ভাবে আমি এতো
কাঁদি কেন? আমি তো বৃষ্টির অপেক্ষায়
শ্রাবণ যদি বৃষ্টি শূন্য থেকে যায় তো ।
কেউ বোঝে না আমায়, ভাবে শুধু কাঁদি।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


