আমাকে এত গভীর ভাবে শুধু টানতে পারে,ধরে রাখতে পারে আমার মা আর আমার প্রিয়তম আর কেউ না,যা সামু ব্লগ পেরেছে....
সামু অবশ্যই কিছু সাহসি মানুষের করা ব্লগ....কিছু সত্যিকারের দেশপ্রেমিক মানুষের করা ব্লগ....যারা আমাদের সামনে উন্মোচিত করে দিয়েছেন অবাক বিস্ময়ের একটা মাতৃভাষায় লেখা অদ্ভূত এক মায়ার জগৎ,এটা হুইসকির চেয়ে কড়া,গাজার চেয়ে তীব্রতর।হুইসকিও পারে না এভাবে কাউকে বুদ করে রাখতে যা পারে সামু বাংলা ব্লগ।
সামুকে কখনো পর মনে হয় না,মডারেটরদের মনে হয় বাড়ির পাশের পরশি ... লালনের ভাষায় "এক পরশি বসত করে.....যারে একদিনও না দেখিলাম..
ও সে ক্ষণিক থাকে শূন্যের ওপর ক্ষণিক ভাসে নিড়ে...." মডারেটরদের ছুঁই তারে না ছুঁই ..... ধরা দেই তো না দেই ... এমন আচরণে মাঝে মাঝে অভিমান এসে যায়।অবশ্য অভিমানটা আপন জনের সাথে।রাগে গাল ফুলাই আবার বাতাস বের করে দেই.... হাহাহাহাহহা
ব্লগ খুললেই আমরা দেখতে পাই ........
পিটিশন ফরম..... মনটা আনন্দে ভরে উঠে..... যাক এরাও আমাদের মত .... আমাদের আপন জন ... যারা সাহসি.... পরাজয়ে ডরে না বীর।
তাই আমরা মাঝে মাঝে ভুলে যাই যে,ব্লগতো মুক্তচিন্তার স্থল।এখানে যেমন দেশ প্রেমে পাগল ইংরেজীতে যাদের বলা হয় JINGO, থাকবে তেমনি স্বাধীনতা বিরোধীদের পক্ষের শক্তিও তৎপর থাকবে এটাই স্বাভাবিক।
এখানে বিরোধী শক্তির পক্ষের লোকেরা যখন পোস্ট দেয় .... স্বাভাবিকভাবেই তারা যদি নিরাপদ ব্লগার হয় তো প্রথম পাতায় স্থান পায়.
এটা মুক্তচিন্তার আবাস...আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি ... সামু এমনই এক মুক্তচিন্তার স্থল যে, রাজাকার গোলাম আযম,নিজামি, মুজাহিদ বা অন্যান্য আত্মস্বিকৃত রাজাকারদের যদি সবাই ফিরিয়ে দেয় .. তাদের লেখা গ্রহণ না করে.... তবেও উদার মন মানসিকতার এই সামু মডারেশন টিমের দেশ প্রেমের উজ্জ্বল নজির স্বরূপ বেজন্মাদের লেখা প্রথম পাতায় ছাপে দেবে ... আবার স্টিকিও হয়ে যেতে পারে....
এক মাসের মত ব্যান,জেনারেল জীবন যাপন করেছি.... বারবার নোটিশ দেয়া হয়েছে আমাকে ব্যাক্তি আক্রমণ জানি না করি..... এটা মুক্তচিন্তার স্থল,আমি বা আমার মত JINGO যারা তারা যেমন সামুর সদস্য তথাপি ... হয়তো গোলাম আযম,নিজামি বা তাদের উত্তর পূর্ব সূরিরাও এখানকার সদস্য।এখন ব্লগে ছাগু বা ই-রাজাকারদের প্রভাব ক্ষীণ..... ভাল দিক। যদিও স্বাধীনতা বিরোধী শক্তিদের চিন্তার কিছু নাই..... আমার মুছে দেয়া একটা পোস্টে আমি বলেছি ...... এদের বিচার সম্ভব না।এরা সব যুগে সব জায়গায় সুবিধা পাবে,পেয়ে এসেছে।তারা প্রচন্ড সম্পদশালী..... সরকারের উচিত এদের বিচার বাদ দিয়ে ( কেন না হবে না,পারা যাবে না)
রাজাকার যত গুলা আছে সব গুলার সম্পদ বাজেয়াপ্ত করে দেয়া।
সামুতে অনেক ব্যক্তি আক্রমণ মূলক লেখা লিখেছি...কিছু ফায়দা যে হয় নাই তা না..... অনেককে ব্যান জেনারেল করতে ব্যাধ্য করেছি। শেষ পর্যন্ত অবশ্য নিজেই .... হাহাহাহহাহা। দীর্ঘ ব্যান জীবনের কষ্ট ভুলে যেয়ে আলতু ফালতু বিষয় নিয়ে পোস্ট দিয়ে যাচ্ছি।
যাক সে কথা,ফিরে আসি কেন এই পোস্টঃ
রোমাস ভাই পরবাসে থেকেও একটা পোস্ট দেন, ব্লগীয় ছাগুদের জন্য না,ব্লগের কাউকে ব্যক্তি আক্রমণমূলকও না, পাকি দালালদের নিয়ে ফান পোস্ট অবশ্য নিজামি যদি সামু ব্লগের সদস্য হয় তো অন্য কথা। বেজন্মাটার ব্লগিং করার মত সময় আছে কি না সন্ধেহ... আরো আরো অনেক বেজন্মা ই-রাজাকার পয়দা করতে সে খুবই ব্যস্ত..।
রোমাস ভাই যখন পোস্টাদেন তখন আমি পড়তে পারিনি, প্রিয়তমার সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পরেছি মনে নাই।
আজ সকালে যখন দেখলাম তখন খুব খারাপ লাগলো। উনি অভিমানী একটা পোস্ট দিছেন,যা থেকে জানতে পারি,ওনার পোস্টা সাথে সাথেই প্রথম পাতা থেকে সরিয়ে ফেলা হয়েছে।! তাই ব্যান,জেনারেল হওয়ার ভয় উপেক্ষা করে এই অভিমানি পোস্টা দিয়েই দিলাম।
সম্মানিত আমাদের প্রিয় মডারেটরগণ নিজামির ছবি সম্বলিত এই ফান পোস্ট দেখেও আপনাদের কেন এত ভয়।এটা তো ৭১ না,নিজেদের সম্ভ্রম নিয়ে চিন্তা করবেন বা বধ্যভূমিতে আপনাদের বিবস্ত্র চোখ বাঁধা নিথর দেহ নিয়েও চিন্তা করতে হবে না।আর এটা যদি নিজামির শাসন আমল হয় তবে একটা কথা ছিল ....তাও না, এখন চারিদিকে গুনঞ্জন যুদ্ধাপরাধীদের বিচারের দাবি।তবে কেন আপনাদের ভয়।তবে কি আমরা আপনাদের যা ভাবি আপনারা তা না,কেন এত ভয়,"কেন পান্থ হে চঞ্চলতা?"আর এতই যখন সমস্য তো....
নোটিশ বোর্ডের মাধ্যমে বলেদেন .... ব্লগে রাজাকার,গোলাম আযম,নিজামি,মুজাহিদ অন্যান্যদের নিয়ে ফান করা মন্তব্য করা সম্পূর্ণ ব্যান হওয়ামূলক অপরাধ।
আর অবশ্যই প্রথম পাতা থেকে যুদ্ধাপোরাধীদের বিচারের পিটিশনটা সরিয়ে ফেলেন।
মুখ ঢেকে পোষাক না পড়ার কোনো মানে দেখি না।
আর আপনাদের কাছে আমার প্রার্থনা, প্লিজ আমাকে ব্যান বা জেনারেল করবেন না।আমি সামুকে ভালবাসি সাথে সাথে মডারেটরদেরও
যদি লেখার মাধ্যমে প্রথম শ্রেণীর ব্লগীয় অপরাধ করে ফেলি তার জন্য ক্ষমা চাই। তাই উচ্চারণ করছি পাঁচ শব্দের শক্তিশালী সেই শব্দ SORRY
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


