সহকর্মীর হামলাতে লন্ডনে গুরুতর আহত বাঙালী তরুণ
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিয়ম মেনে কাজ করতে গিয়ে গত ৪ঠা সেপ্টেম্বর শুক্রবার লন্ডনে সহকর্মীর হামলাতে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থী আশিক রহমান। লন্ডন লাইট নামের বৈকালিক পত্রিকা বিলির সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সহকর্মীদের ভাষ্যমতে, শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে কিংস ক্রস স্টেশন এর গেইটে আশিক রহমান তার টিম নিয়ে পত্রিকা বিলির কাজ করছিলেন। এ-সময় ওমর সোলাইমান নামে এক যুবক তার কাছে এসে দাবি করেন লন্ডন লাইট পত্রিকার নেটওয়ার্ক অফিস থেকে তাকে কাজের জন্য পাঠানো হয়েছে। আশিক ব্যাপারটি নিশ্চিত হওয়ার জন্যে নেটওয়ার্ক অফিসে ফোন করে জানতে চান জিন্স পরিহিত ওমর সোলাইমানকে পত্রিকা বিলি করার অনুমতি দেবেন কিনা। অফিস আশিককে জানায় ড্রেস কোড মান্য না করে জিন্স ট্রাউজার্স পরে কাজ করতে আসা সোলাইমানকে কাজ করতে দেয়া যাবেনা। আশিক অফিসের সিদ্ধান্তটি অবগত করা মাত্র ক্ষিপ্ত সোলাইমান হামলা চালায়। সোলাইমানের হামলাতে কিংস ক্রসের রাস্তাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে যান আশিক; এ-অবস্থাতেই সোলাইমান পালিয়ে যান।
খবর: ইউকেবেঙ্গলির সৌজন্যে।
http://portal.ukbengali.com/?q=node/259
ব্লগারদের মধ্যে যারা লন্ডনে থাকেন তাদের কাছে আহবান জানাচ্ছি যদি সম্ভব হয় আশিকের পাশে দাঁড়ান। বিদেশ বিভূইয়ে গিয়ে একটি বাঙ্গালি ছেলে এভাবে আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমরা যদি তাকে একবার হাসপাতালে দেখতে যাই তাহলেও সে অনেকটা মানসিক শক্তি পাবে। এরকম পরিস্থিতির মুখোমুখি আমরা যে কেউ যে কোন সময় পড়তে পারি।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন