somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০০৯ সালে বিশ্বজুড়ে সংগঠিত গুরুত্বপূর্ণ ঘটনাবলী

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) ৩ জানুয়ারীঃ গাজাতে স্থল-আক্রমনের সূচনা করে ইসরায়েল। হামাসের রকেট হামলাকে অজুহাত হিসাবে দেখিয়ে, ২০০৮ সালের ২৭ ডিসেম্বর বিমান হামলার মধ্য দিয়ে গাজাতে সামরিক অভিযান শুরু হয়েছিলো।

২) ২০ জানুয়ারীঃ যুক্তরাষ্ট্রের ৪৪-তম প্রেসিডেন্ট হিসাবে বারাক ওবামার শপথ গ্রহন।

৩) ৭ ফেব্রুয়ারীঃ অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে বড় দাবানল শুরু। দাবানলে সরকারী হিসাবে ১৭৩ ব্যক্তির মৃত্যু হয়।

৪) ৪ মার্চঃ দারফুরে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশীরের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিন্যাল কৌর্ট থেকে গ্রেফতারী পরোয়ানা জারী।

৫) ৭ মার্চঃ পৃথিবীর মত গ্রহ খুঁজে বের করার লক্ষ্যে নাসার কেপলার মিশনের সূচনা

৬) ৭ এপ্রিলঃ ক্ষমতায় থাকার সময় নিরাপত্তা বাহিনীকে হত্যা ও অপহরণের মত কাজে ব্যবহারের দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরীর ২৫ বছরের কারাদন্ড।

৭) ১৮ মেঃ এলটিটিই এর পরাজয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কাতে সিকি-শতক দীর্ঘ সশস্ত্র-সংঘাতের আপাত-সমাপ্তি।

৮) ১২ জুনঃ প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগে ধর্মগুরু-শাসিত ইরানে গণ-আন্দোলনের সূচণা

৯) ২৫ জুনঃ মাইকেল জ্যাকসনের মৃত্যু

১০) ২৮ জুনঃ সুপ্রীম কৌর্টের প্রত্যক্ষ মদতে হন্ডুরাসের প্রেসিডেন্ট ম্যানুয়েল সেলাইয়্যা ক্ষমতা থেকে বিতাড়িত

১১) ১৪ জুলাইঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যার দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হলেন নাজী-শিবিরের প্রহরী জন ডেমিয়ানিয়ুক (৮৯)

১২) ২২ জুলাইঃ চলতি শতকের দীর্ঘতম সূর্য-গ্রহন। দক্ষিন-পূর্ব এশিয়াতে ছয় মিনিট ৩৯ সেকেন্ড ধরে গ্রহন দেখা গেছে।

১৩) ২০ অগাস্টঃ লকারবি বিমান হামলা দায়ে ১৯৮৮ সাল থেকে কারাবন্দী থাকা আব্দেল বাসেত আলী মোহাম্মদ আল মাঘরাইকে মুক্তি দেয় স্কটল্যান্ড। মাঘরাই ক্যান্সারে আক্রান্ত।

১৪) ২৪ অগাস্টঃ প্রায় দুই বছরের মাথায় টিভিতে দেখা গেলো সুস্থ-সবল ফিদেল ক্যাস্ত্রৌকে।

১৫) ৮ সেপ্টেম্বরঃ ট্রাউজার্স পরার দায়ে সুদানে মামলার হাত থেকে অবশেষে নিষ্কৃতি পেলেন লুবনা হুসেইন। সুদানে ট্রাউজার্স পরার দায়ে নারীকে দোররা মারার বিধান চালু আছে।

১৬) ১৭ সেপ্টেম্বরঃ জর্জ বুশ আমলে গৃহীত পূর্ব ইউরৌপে মিসাইল ডিফেন্স সিস্টেম গড়ে তোলার বহুল-বিতর্কিত পরিকল্পনা বাদ দেয়ার ঘোষণা বারাক ওবামার।

১৭) ১৮ সেপ্টেম্বরঃ আধুনিক চীনের উপরে প্রভাব সৃষ্টিকারীদের তালিকার দ্বাদশ-স্থানে রবীন্দ্রনাথ ঠাকুর।

১৮) ২৫ সেপ্টেম্বরঃ সেইন্ট পিটসবার্গে জি ২০ সম্মেলন।

১৯) ৩ নভেম্বরঃ বেলজিয়ামের প্রধানমন্ত্রী হ্যারমান ভ্যান রমপে ইউরৌপীয়ান কাউন্সিলের প্রথম স্থায়ী প্রেসিডেন্ট হিসাবে মনোনীত। টনি ব্লেয়ার এ-পদটি পাবার জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছিলেন।

২০) ১৯ নভেম্বরঃ শেখ মুজিবুর রহমানের খুনীদের মৃত্যুদন্ড বহাল বাংলাদেশের সুপ্রীম কৌর্টে।

২১) ২৪ নভেম্বরঃ ১৯৯২ সালে সুপরিকল্পিতভাবে বাবরী মসজিদ ধ্বংস করা হয়েছিলো - লিব্যারহান কমিশনের প্রতিবেদন

২২) ১৭ ডিসেম্বরঃ যীশু খৃস্টের জন্ম-বৃত্তান্ত নিয়ে নতুন ব্যাখা-সহ একটি বিলবৌর্ড স্থাপন করে সেইন্ট ম্যাথু-ইন-দ্য-সিটি চার্চ অফ অকল্যান্ড। বিলবৌর্ডে জৌসেফ ও মেরীকে একই শয্যাতে দেখানো হয়েছে। কুমারী অবস্থায় মেরীর কর্তৃক যীশুকে জন্ম-দান সংক্রান্ত প্রচলিত খ্রীস্টীয় ধারণাকে চ্যালেঞ্জ জানায় অকল্যান্ডের চার্চটি।

২৩) ১২ ডিসেম্বরঃ যে-ভাবেই হোক ইরাক আক্রমন করতাম-জানালেন টনি ব্লেয়ার।


সৌজন্যে: ইউকেবেঙ্গলি। সকল ছবির জন্য এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×