যে মানুষটির কারণে আমাদের পৃথিবীতে আসা, তার প্রতি আমরা আসলে কতোটা শ্রদ্ধ্যভরে থাকি? বছরে কেবল একটা দিন পালন করলেই কি সব উদ্ধার হয়ে যায়? জীবনের শেষ পর্যন্ত আমাদের জন্য যে কষ্ট করে যায় তার কতোটুূকু মূল্যায়ন আমারা আমাদের বাবাকে করি? কতটুকু কষ্ট আমরা করি বাবার জন্যে? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে যে "আমি আমার বাবাকে এক বেলা নিজ হাতে খাইয়েছি? এই প্রশ্ন গুলোর উত্তর কয়জন দিতে পারবে? জানি হাজারে ১জন ও নাই।
বর্তমানে বাংলাদেশের প্রায় সব জেলা শহরগুলোতে ব্যাং এর ছাতার মত বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। হাজার হাজার বুড়ো মামা-বাবা ওখানে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের দেখার মতো কেউ নেই সেখানে। কখনো খাওয়া নিয়ে, কখনো বা জামাকাপড় নিয়ে, কখনো বা রোগে, কখনো বা একাকিত্যে দু্ঃসহ কষ্ট আর নিরবে কাটে তাদের প্রতিটা মুহুর্ত। সামান্য বয়স হতে না হতেই আমরা মামা-বাবাকে আবর্জনার মত ফেলে আসি ঐসব বৃদ্ধাশ্রমে। সামান্য সাধ আল্লাদ পুরণ করার কেউ থাকেনা তাদের কাছে, কারণ তারা বৃদ্ব্য। তাদের উপার্জন করার ক্ষমটা আর নেই। তাই আজ তারা বোঝাঁ হওয়ে গেছে। সত্যিই এ জীবনের এক নির্মম পরিহাস...
তাই আসুন এসব দিবসকে পরিহার করে জীবনের শেষ পর্যন্ত বাবা-মামাকে ভালবেসে যাই, আদর মমতা দিয়ে আগলে রাখি আর তৃপ্তির হাসি ফোটাই তাদের মুখে। আমাদের সবার মনে রাখা উচিৎ মামা-বাবার মত আপন আর কেউ নেই এই পৃথীবিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



