বিশাল জনগোস্টির বসবাস টাকলা গ্রামে, এই গ্রাম এ একজন ডাক্তার ছিল যার মাথায় চকচকে টাকে ভরা, সে ছিল ওই গ্রামের ছোট্ট একটা সরকারি হাসপাতালের একজন হাতুরি ডাক্তার যার নামে এই গ্রামের নাম হয় টাকলা গ্রাম। সপ্তাহে ৭দিন আর বছরে ৩৬৫ দিন সে রোগি দেখতো। রসি দিয়ে টেনে সে মানুষের দাত ফেলতো, হাড় ভাঙ্গা রোগি আসলে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ঠিক করতো। তার এই পিটাপিটি আর টানাটানিতে অনেক মানুষ মারা গেল। গ্রামের মুর্থ মোড়ল টাকলা চান্দুকে বিচার দিয়েও কোন লাভ হয়নি কারন সে ডাক্তারের কাছ থেকে টাকা পেত তাই উপাই অন্তর নাই বলে মানুষ তার কাছে যায় কারন সেই ওই গ্রামের একমাত্র ডাক্তার। সময়ের সাথে সাথে গ্রামের মানুষের শিক্ষা বাড়তে থাকে, শহর মুখিতা বাড়ে, নতুন প্রযুক্তির সাথে পরিচিত হয়, আধুনিক চিকিতসার উদ্ভাবন হয় কিন্তু ওই হাতুড়ি ডাক্তারের কোন পরিবর্তন হয়না। গ্রামের মানুষ যখন ওই ডাক্তারকে প্রত্তাখান করা শুরু করলো আর দাবি জানালো ভাল মানের সেবা লাগবে, এভাবে চলেনা তখন গ্রামের ওই মুর্খ মোড়ল হাতুড়ি ডাক্তারের পক্ষ নিয়ে বলে সেতো ছুটির দিনও থাকে, কোন বন্ধ দেয়না, শহরে যাইয়া দেহেন ওখানে ছুটির দিন ডাক্তার থাকেনা, তাই রোগিও মরেনা। ওদের চেয়ে এই ডাক্তার অনেক ভাল, টাকা কম নেয় সেবাও দেয়। গ্রামের হতদরিদ্র মানুষগুলোর হাত পা বাধা দারিদ্রতার কারণে...
ঠিক আমাদের বাংলাদেশের মানুষের মত, অবৈধ গনতন্ত্রের জারজ স্বাস্থ্য মন্ত্রি টাকলা নাসিম বলে আমাদের দেশের ডাক্তাররা নাকি ভাল স্বাস্থ্য সেবা দেয়, অন্য যে কোন দেশে নাকি ছুটির দিন ডাক্তার থাকেনা। অথচ আমাদের দেশের অনেক মানুষ ভুল চিকিতসায় মারা যাচ্ছে, টাকা না থাকলে সরকারি মেডিকেলের সামান্য স্টেচারও আমাদের ভাগ্যে জুটেনা, আবার রোগি দেখতে গেলেও বকসিসের নামে চাঁদাবাজি করছে, অন্যদিকে ভাল বেসরকারি হাসপাতালে সেবার নামে চলছে ব্যবসা, রোগির অবস্থা যাই হোক আগে টাকা জমা দিয়ে ফরম ভরতে হবে তারপর সেবা। মজার বিষয় একটু ভাল নাম কামালেই আমাদের দেশের ডাক্তাররা রোগি দেখেনা, রোগি দেখে তাদের এসিস্টেন্ট যার তেমন কোন যোগ্যতাই নাই, রোগির অবস্থা যাই হোক ৫ মিনিটের বেশি তারা রোগি দেখেনা আর বিদেশে এক রোগি নিয়েই ঘন্টা পার করে দেয় ডাক্তাররা। স্বাস্থ্য সেবার নামে বাংলাদেশের মানুষ যে দুর্ভোগ পোহাচ্ছে সেটা এই মাথা মোটা মন্ত্রির কাছে কিছুইনা।
আর কত এভাবে?আর কত ব্যবসা চান সেবার নামে?আর কত মানুষের রক্ত খাবেন?এর শেষ কোথায়?ডিজিটাল বাংলাদেশ চাইনা, চাই ভাল সেবা আর সুস্থ্যভাবে বেঁছে থাকার নিশ্চয়তা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




