আমরা আসলেই আবাল জাতি। কয়দিন আগেই হল ৭মার্ডার, তার পরে বিহারি পল্লিতে ১১ মার্ডার, এর পর এলো ৭মার্ডারের আসামি নুর হোসেন আর শামিম অস্মানের ফোনালাপ ফাঁসের কাহিনি, তারপর ভারতে নুর হোসেনের গ্রেপ্তার, রিমান্ড আর চার্জশিটের নাটক সাথে যোগ হল তাকে বাংলাদেশে ফেরত আনার মিস্র ধোঁয়া। এই ধোঁয়ার মাঝেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পরিক্ষার হল থেকে বের করে বুকে গুলি করে আর পা কেটে দিল ছাত্রলীগ। তারপর এলো নিজামি সাহেবের মানবতা বিরোধি অপরাধের রায়ের গুঞ্জন আর এই গুঞ্জনকে তুড়িতে উড়িয়ে দিয়ে মরার উপর খারার ঘাঁ হয়ে এলো সুসমা সরাজের বাংলাদেশ সফর। বর্তমান আর সাবেকদের (২ প্রধান মন্ত্রি) দোড়ঝাপ শুরু হয়ে গেল (একজনের ক্ষমতা টিকিয়ে রাখতে আর আরেকজন তার পুরনো গদি ফেরত পেতে)। বাংলাদেশের মানুষও দেখি সেই সরাজের পানে চাহিয়া কয় ছেড়ে দে মা কাইন্দা বাঁচি। এসবের মধ্যেই দুইদিনের জন্যে খবরের পাতা দখলে নিলো বাংলাদেশ vs ভারতের ক্রিকেট সিরিজ আর সাকিবের দর্শক পেটানো আর তার বৌ এর ইভটিজের ঘটনা। চৌদ্দ মিশালি খবরের মাঝে এটম বোম হয়ে ফাটলো ব্রাজিলের বিশ্বকাপ ফুটবল। ১৬ কোটি বাংলাদেশি মাতলো মেসি আর নেইমার বন্দনায় আর এই ১৬ কোটি মানুষ আর্জেনটিনা আর ব্রাজিল নামে ২ ভাগ হয়ে গেল। ফুটবল বোমের মাঝে আরেক বোম ফাটালো অনেকেরি প্রিয় পাত্র বাংলাদেশের ক্রিকেটের বর পুত্র সাকিব...
এতোসব ঘটনার অনেক কিছুই আমাদের মিডিয়ার বদান্যতা আর অতিরঞ্জনের কারনে আমাদের চোখে ফুটে উঠছে আবার কিছু ঘটনা আমরা অনেকেই জানিনা যেমন স্বামিবাগ মসজিদে হিন্দুদের হামলা আর ১২ জন মুসল্লির আহত হওয়ার ঘটনা।
সবকিছু যেন আমাদের গায়ে সয়ে গেছে। নিজেকে যদি আবাল আর নির্বোধ জাতির অংশ হিসেবে গাল দেই মনে হয় ভুল হবেনা। বস্ত্রহীন উলঙ্গ পাগলকেও হার মানিয়েছে ভদ্রবেশি তথাকথিত শিক্ষিত জাতিরুপে আবির্ভুত হওয়া একুশ শতকের এই বাংলাদেশি জাতি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





