আমরা এমন একটা সময়ে বসবাস করছি যখন সামাজিক কিংবা রাজনৈতিক পরিস্থিতি বড্ড উত্তাল। যখন আমাদের তরুণ সমাজ সর্বনিম্ন অবক্ষয়ের দ্বারপ্রান্তে দাড়িয়ে। মরালিটি-ইমমরালিটির প্রশ্ন তাদের কাছে অবান্তর। এরা হিন্দি সিনেমা কিংবা সিরিয়াল দেখে ভাবে, রকবাজ হওয়া না জানি কতই অহংকারের। আমারি এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। তার সামুতে এখনও প্রথম পাতায় এক্সেস নেই.........আমি নারী.........আমার নিরাপত্তা কোথায়???????????????
লিংক এর লেখটি যেহেতু পড়া যাচ্ছেনা, তাই ওই লিংক এর লেখাটি নীচে কপি করে দিলামঃ
এই ব্লগে যখন ইভ টিজিং বিরোধী জোর প্রচারনা চলছে তখন আমি এক নারী ইভটিজিং এর শিকার। সরাসরি ইভটিজিং না, সাইবার ইভটিজিং। আমার নাম, আমার ছবি ব্যবহার করে ফেসবুক থেকে আমার ফ্রেন্ডদের রিকোয়েস্ট পাঠানো হচ্ছে।
এখানেও সেই গতানুগতিক ঘটনার পুনরাবৃত্তি। আমি ফেসবুকে একাউন্ট খোলার পরে সবার মত আমার এলাকার এক ছেলের সাথে ফ্রেন্ডশিপ হয়। ছেলেটা আগে থেকেই পরিচিত ছিল। ফেসবুকে মাঝে মাঝে চ্যাট হত। এভাবে কিছুদিন পরে সে আমাকে প্রপোজ করে। স্বভাবতই আমি না করি। তার পরও সে হাল ছাড়েনি। নিয়মিত প্রপোজ করে গেছে। আর আমি না করে গেছি। একটা সময় তার এই আচরনে অতিষ্ট হয়ে আমি তাকে ফেসবুক থেকে ব্লক করতে বাধ্য হই। এরপর থেকেই মাঝে মাঝে ওই ছেলে আমাকে ফোনে বিরক্ত করতো। সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই ফেসবুকে লক্ষ্য করি আমার সব তথ্য এবং ছবি ব্যবহার করে নতুন একটা একাউন্ট খোলা হয়েছে। ওই একাউন্ট থেকে আমার ফ্রেন্ডদের রিকোয়েস্ট পাঠান হচ্ছে। এরপরই ওই ছেলে আমাকে ফোন করে নানা রকম আজেবাজে কথা বলে এবং হুমকি দিতে থাকে যে আমি যদি তার সাথে সম্পর্ক না করি তবে সে আমার ছবি এডিট করে ওই একাউন্টে পোষ্ট করবে। একই সাথে আমার ফিয়ান্সের ফেসবুক একাউন্টে মেসেজ করে পাঠাবে। তখন আমি আমার সব বন্ধুদের রিকোয়েস্ট করি ওই একাউন্টের এগেনষ্টে যেন রিপোর্ট করে। আমার বন্ধুরা রিপোর্ট করলে ওই একাউন্টটি খুব সম্ভবত বন্ধ হয়ে যায় আর তারপর ওই ছেলে আবার ফোন করে এবং বলে আমি ফেসবুকের একাউন্ট বন্ধ করিয়েছি কিন্তু সে নাকি মিগ এ একাউন্ট খুলে একই কাজ করবে। এখন সমস্যা হচ্ছে যে আমি মিগ সম্পর্কে খুব বেশি কিছু জানিনা। আবার আমি কোন মোবাইল থেকেও ফেসবুক এক্সেস করিনা। এখন আমি কি করতে পারি। এই যে ডিস্টার্বটা আমাকে করা হচ্ছে সেটা কি সাইবার ক্রাইমের আওতায় পড়বে? যদি পড়েও তবে আমাদের দেশে কি এর কোন আইনি ব্যাবস্থা নেয়া যাবে? ওই ছেলে যে আমাকে বারবার ফোনে হুমকি দিয়েছে সেটাও তো কল লিস্ট চেক করলে পাওয়া যাবে। আমি কি আমার নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রি করব? উল্লেখ্য, আমি ঢাকায় হস্টেলে থেকে পড়াশুনা করি। আমি কখনই অন্যান্য কোন মেয়ের মত এধরণের নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিবনা বরং এটাই চাইব যে যারা এধরণের কাজ করে গর্বিত হয় এবং ভাবে খুব বিশাল একটা কিছু করে ফেলেছি, সেই সব লোকদের কে বোঝাতে চাই যে না আমরা আর ধুঁকে ধুঁকে মরবো না। একটা মেয়ে হিসাবে কি আমার নুন্যতম এই নিরাপত্তা চাইবার অধিকারটুকুও নেই??????? আমি এখন কি করলে আমি সেফ থাকতে পারব ব্লগের সবাই আমাকে একটু সাহায্য করবেন কি প্লিজ????????
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


