আজ এক লীগ দোস্ত চরম এক কথা কইল, যে কেন আমাদের প্রধানমন্ত্রীর ড. মুহাম্মদ ইউনুস এর উপর সব সময় এত রেগে থাকেন। কোনও কিছু হলেই ইউনুসের দোষ। বিশ্ব ব্যাঙ্ক টাকা দেয় নাই তাও উনার দোষ । এ যেন, যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর.........
কিন্তু কাহিনী সুপ্ত অন্য জায়গায়। আগে বিদেশীরা বাংলাদেশ কে চিনত মুজিব এর দেশ বলে। বাংলাদেশ নামক দেশে মুজিব নামের এক মহান নেতা আছে। কিন্তু সেই দিন এখন গত হইয়াছে। কারন এখন সবাই বাংলদেশ কে চিনে ড. মুহাম্মদ ইউনুস এর দেশ হিসেবে। আর এতে করে আমাদের প্রধানমন্ত্রীর অন্তরে জ্বালা জ্বালা অনুভুত হয়। তিনি বহুত কষ্ট করে যাচ্ছেন দেশের মানুষ যাতে চাইলে ও না ভুলতে পারে। তাই তিনি টাকায়, স্কুলে, কলেজে পিতার ছবি ঝুলিয়ে সর্বক্ষন চোখের সামনে রাখেন। পারিলে INCEPTION সিনেমার থিওরি এপ্লাই করে আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেন। কিন্তু তার এই কষ্ট বৃথা হতে চলল যখন ইউনুস সাহেব নোবেল পেলেন। সারা বিশ্বে এখন বাংলাদেশকে নোবেলজয়ী ইউনুসের দেশ হিসাবেই চিনে...তাই আমাদের প্রধানমন্ত্রীর ইউনুসের, নোবেল পুরস্কার এর , নোবেল পুরস্কার প্রদানকারীদের উপর এত রাগ.....
অনেকটা মাইলস এর সেই গানের মত “জ্বালা জ্বালা এই অন্তরে...”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


