বিবর্ন এক ভালোবাসা
১২ ই জুলাই, ২০১৫ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
থাকার তো কথা ছিলো না
চলে যাওয়ার জন্যই তো আসা
সবাই তো চলে যায়
শুধু রয়ে যায়
কিছু কথা কিছু স্মৃতি
কিছু সময় আর র্দীঘশ্বাস
ঝরে যায় কিছু কান্না
আকাশে জমে কালো মেঘ
খসে যায় মেহেদির রঙ
পড়ে থাকে বির্বন পাতারা
তাতে কি ?
আসবে নতুন কোনো
আলো ঝলমলে দিন
শিমুলের ডালে জ্বলবে
ভালোবাসার আগুন
রাধাচূড়ারা কামনায় হবে রঙিন
তোমার জানালায় আসবে
শেফালির গন্ধমাখা বাতাস
তুমি খোলা চুলে মুখ লুকিয়ে
গন্ধ নেবে হাসনুহেনার
আটপৌড়ে শাড়ীতে জড়ানো
নীলান্জনা তোমাকে করবে মুগ্ধ
আমার ক্লান্ত রাত একলা দুপুর
আর নিরব সন্ধায়.....
তাতে কি.....
তোমার মনের সেই জায়গাটায়
যেখানে আছে কিছু কষ্ট
কিছু না পাওয়া
আর অনেক ভালোবাসা...
কখনও ঘুম ভেঙ্গে গেলে
পাবে তোমার বুকের কাছটায়
ভেবো না জড়িয়ে থাকবো
ছুঁয়ে থাকবো সারা রাত আর দিন
জানো তো ভালোবাসা কারে কয়
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন