somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জোহানা জোহানা
সবারই স্বপ্ন আছে.....আছে ভালোবাসাnসবার মনের না বলা কথা আর স্বপ্নের কথা লিখবো এখানেnহোক তা না পাওয়ার...nতবু স্বপ্ন ...স্বপ্নই

এক পাবলিক টয়লেটের জবানবন্দী -----২

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বাস করো ...
কিছুই চাইবার নেই...
সবার বাঁচার অধিকার আছে ..
আমি শুধু আমার সারা সময়ের স্বপ্ন নিয়ে বাকীটা সময় পথ চলবো
তোমার উপর রাগ বা অভিমান কোনোটাই নেই
তুমি আমার মত হবে না
আমি আর কারো মত হব না
আমার মত আর কেউ হবে না
এটাই সত্য
এভাবেই থাকো
এভাবেই ভালো আছি আমরা
কি করবো বল ?
পারলাম না তোমার এত খোলামেলা চাওয়ার সাথে নিজেকে খাপ খাওয়াতে/
হয়তো কোন একদিন তুমি বদলে যাবে
লজ্জা পাবে আজকের এই সময়ের জন্য
কিংবা হয়তো না
আরও তীব্র হবে তোমার চাওয়া
হয়তো সারা পৃথিবী চাওয়া শুরু করবে
নাহ্ ... কষ্ট নেই আর
দোয়া কর আমি যেন না দেখি আর তোমাকে
আমি যেন একদম ভুলে যাই সব কষ্ট
আমিও যেন খুশি হয়ে যাই কোন না কোন ছুতোয়
সে হোক না মাত্র তিন ডলারের খোজ
হোক না মিথ্যা হাসিতে ক্যাস্পাসে আড্ডা মারা
হোক না আমি ভালো আছি বলে সাইকেল কে ব্যালেন্স করা
আচ্ছা কতদিন আমি তুমি একসাথে ??
২০১২ ছিলো সেটা, দেখেছিলাম তোমাকে, জানো কি তুমি....কত বার সেক্স হতো বলো তো?
আসি নাই, না ? তোমার নতুন জীবন ও শুরু হলো সে বছরে... লাল নীল আলোয় , অনেক তারকামেলায়..
তখন ভালোলাগা ছিলে আমার ..বন্ধু ছিলে আমার
আমি তোমাকে আজ এ মেয়েটার পাশে তো ..কাল আরেকজনের পাশে রেখে ভাবতাম
..কখনও নিজেকে ভাবি নাই
তখন আমার মা ছিলো বাবা ছিলো , আমার সব ছিলো
এখন আমি একলা বাচিঁ..একলা থাকি
কর্কটরোগ আমার ..প্রতিদিন একটা একটা করে টিস্যু বেড়ে চলেছে ...
শুধু তুমিই বেড়েই চলেছো এক থেকে চার ..চার থেকে বারো..বারো থেকে আটচল্লিশ
তেমন কোন চাওয়াই আর নেই গো..
আছি আমি তেমনই ..যেমন ছিলাম

শুধু বলো না তুমি
মিস করি তোমাকে
বলো না ভাবছো তুমি আমাকে..
এই অনলাইন দুনিয়ায় তোমার আমার পরিচয় নয়
আমি ভালোবাসি নাই তোমাকে এখানে
আমি তোমাকে দেখেছি সেই লম্বা বারান্দায়
আমি মিথ্যা জানতাম না তখন তোমাকে
আজ আর কোন বিশ্বাসই নেই আমাদের দুজনেরই মাঝে
তুমি সত্য চেনো না .. চেনো নাই আমাকে
আমি শরীরী ভালোবাসা বুঝি নাই
আসি নাই তোমার সাদা শার্টে
মুখ লুকাতে
তুমি আমাকে আমার শরীর ছাড়া কিছুই ভাবো না
আমি তোমার সাদা শার্ট দেখে দেখে নিজেকে তোমাকে দিয়েছি
আমি অন্ধকারে তোমার সিগ্রেটের আগুন দেখে দেখে তোমায় খুজেছি
তুমি??
আমার সাইজ কি ?
আমার কোথায় আদর ভালো লাগে ?? কিন্তু
জানতে কি চেয়েছো জোনা কি তোমার না পাওয়া ??
তুমি ধরেই নিয়েছো আমিও শরীর পিয়াসী /
কত ভাবে বলেছি ..মিনতি করেছি
তোমার পায়ে মাথা কুটেছি
তুমি পাগলা হাওয়ার মত তছনছ করে দিয়েছো আমার পৃথিবী /
আমি জানি আমি কি পেতে পারি কি পারি না /
আমি যাই নাই তোমার কাছে
আসি নাই তোমার দু’হাতের সীমানায়
কেন ??
আমি শ্রদ্ধা করতাম তোমাকে
কি নিদারুন কষ্ট না তুমি আমাকে দিয়েছো ....
নিজের খুশির জন্য তুলে দিয়েছো আমাকে এর হাতে ওর হাতে...
কারন আমি ভালোবাসতাম তোমায়
তুমি ভাবতে একজন হলেই হয় আমার .. ঠিক তোমার মত... যে কোন একজন হলেই হয় /
এই যে আমি এমন দেখতে কেন জানো ??
পাপ নেই আমার কোন ...
যেদিন পাপ ছুঁবে আমায়
সেই মমিদের মত আমি ধুলায় মিশে যাবো
হা তোমার ভাষায় আমি পাবলিক টয়লেট
কিন্তু আমি আজও জ্যোস্না
বড়ই অসময়ে আমি পাবলিকের হইলাম
কেউ আর আমাকে ব্যবহার করতে পারবে না গো ..
আমি আজ তোমার জন্য পৃথিবীর সব কিছুকে ঘৃনা করতে শিখলাম
হ্যা তুমি সবাইকে খুশি দাও
আমি তোমাকে আর কোনো দোয়া হয়তো করতে পারবো না
আর আমার মত পাবলিকের প্রপাটির কোন দামও নেই তোমার দুনিয়ায়
আমি দেখেছি তোমার চাওয়া
আর তাই বড়ই ঘৃনা করি আজ আমি আমাকে /
বিশ্বাস কর শুধু সেক্স ..এর জন্য না গো তুমি
মায়া হয় তোমার জন্য আমার অনেক
মনে হয় তুমি আমারই শরীরের অংশ
আমারি শরীর তুমি.. তোমার বিরক্ত মুখ দেখলে
তোমার চুলে হাত বুলাতে মন চায়
তোমার নিরাবতা দেখলে তোমার কপালে ঠোঁট রাখতে ইচ্ছে করে
তোমার এতটুকু কষ্ট আমাকে ওলটপালট করে দেয়
এর নাম কি শুধুই সেক্স ??
আমি গেছি তো তোমাকে ছেড়ে ,আমার সব কিছুই তোমাকে ঘিরে
না চাই না আর কিছু তোমার কাছে
শুধু যেন আর কখনও কাউকে বিশ্বাসই না করি
যেন না ভাবি আমাকে কেউ ভালোবাসতে পারে
পাবলিক টয়লেট !!!
কি দারুন গো তুমি !!
কি লাভ হলো আমার এতখানি ভালো থাকার ?
আমি যদি আসতাম তোমার কাছে
তুমি এটাই বলতে
আসি নাই তবুও পাবলিকের আমি
অথচ আমার সব তোমার
আমার মাউস আমার কি বোর্ড..সব/
অথচ আমি তোমার থাকলাম না গো
জানো ... আমার বড় জানতে ইচ্ছে করে
তোমার মনের না বলা সব
কোথায় তুমি একা
কোথায় তোমার না পাওয়া
তুমি আর কিছু না পারো ...
একটু দোয়া করো আমার জন্য যেন আমার মৃত্যূ আমাকে একটু দয়া করে
এত ভার আমি আর বইতে পারতেছি না
এত অন্যায় আমি করি নাই
একমাত্র তোমাকে নিজের জীবনে স্থান দেয়া ছাড়া
মনে আছে না পহেলা বৈশাখের সেই দিন
আমার শাড়িটা নতুন ছিলো
শুধু তোমার জন্য
আমার চুড়িগুলো
আমার সব কিছুই ....
তোমার সাদা নখগুলোর ডগা এখনও আমার চোখের পাতায়
কতটুকু দুরত্ব ছিলো আমাকে ছুঁয়ে দেখার
ছিলো ..জানি আমি
রুনুরা ঝুনুরা
একটা কথাও বলতে পারি নাই সেদিন
আর কোনোদিন বলতেও পারবো না
জানি আমি ...
তুমি কোনোদিন আসোও নাই
আসবেও না
মুক্তি দাও আমাকে এ কষ্ট থেকে
ভুলায়ে দাও এত সব কষ্ট ..এত সব অপমান
এত সব ঘৃনা
আমার চোখের পানি তোমার কোন ক্ষতি করুক চাই না আমি
হ্যা আমি নিজে থেকেই অনেক দরজা আর জানালা বন্ধ করেছি
বল কেন?
কারন ও দরজা আমি আর চিনি না
একসময় ভাবতাম ভালোবাসো আমাকে তুমি
তাই মেনে নিয়েছিলাম তোমার সব খেলা
জানি আমি আজ এ খেলা তুমি সবার সাথেই করো
কিন্তু কেন ??
কেন বুঝো না যা তুমি কখনই করবে না তা আরেকজনের সব কিছু কেড়ে নেয়/
আমি স্বপ্ন দেখতাম এক বৃষ্টি ভেজা দুপুরের নির্জন রাস্তায় আমার পাশে থেমেছে এক সাদা গাড়ি /
এক রাজকুমার নেমে এসেছে ছাতা হাতে
আমি কখনই তাকে ভালো করে দেখেনি/
আর দেখবোও না /
স্বপ্ন তো স্বপ্নই ...............................
ইতি
জোহানা





সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×