somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক পাবলিক টয়লেটের জবানবন্দী -----৩

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বয়স কত তোমার ?
জোনা কত বয়স ?
জোনা বয়স কত ?
একই প্রশ্ন পুরো একটি বছর ..
আমি ভালো চেয়েছি তোমার , আমি ভেবেছি তোমার পথ নোংরা করার কোনো অধিকার নেই আমার... তাই
আসি নাই তোমার সেই চির স্বপ্নের জানালাবিহীন রুমটিতে..
আমি ভাবতাম সত্যি বুঝি তোমার পথ বেহেস্তের আলোয় আলোকিত..
শ্রদ্ধা করতাম আমি তোমার পরিবর্তন কে ..
কি বোকাই না ছিলাম আমি....
কি বিশ্বাসই না করেছিলাম তোমাকে..
শাড়ি!!
স্বপ্ন আমার!
একদিন কোনো একদিন দেখা হবে আমাদের ..
শাড়ি পড়ব সেদিন আমি..
জানতাম না তখন শাড়ি তুমি আর সবাইকে পড়াও..
বদলে দাও সবাইকে ...
ওই সময় যতবার শাড়িতে নিজেকে জড়িয়েছি সারাজীবনেও অতবার পড়িনি.
আজ আর শাড়ি পড়ি না....
কারন ও সব মিথ্যা ছিলো
ছিলো হয়তো কোনো আ্যাপ এর যান্ত্রিক ভালোবাসা..
হয়তো তুমি সারারাত ঘুমিয়ে থেকে রাত জাগিয়েছো আমাকে
মনে আছে না গো সেই আধখাওয়া কফির কাপ..
মনে আছে না সেই কলা খেয়ে তার ছিলকার ছবি পাঠানো ??
না মিথ্যা বললাম আমাকে একটা দিয়েছিলে ..সেই আঠারোদিনও নিয়ে গেলে তুমি একদিন...
তখন বুঝতাম না এসব আমি এতো ...
কেমনে বুঝবো? আমি তো সেই যে রান্না করতে করতে হুমায়ুন স্যারের বই পড়তে পড়তে কেদেঁ বুক ভাসাতো..
আমি তো সে যে সুনীলের প্রথম আলো পড়তে পড়তে রবী ঠাকুরের প্রেমে হাবুডুবু খায়..
আজ আমি অনেক কিছু জানি...
চিনি তোমাকে..
বুঝে যাই তোমার ভাষা..
তুমি কি জানো আমি কত খানি মনে মনে প্রস্তত ছিলাম তোমার হওয়ার ..
বলেছিলে ডায়রিয়া তোমার..
বলালাম আসবো কিন্তু দেখতে উপরে...
বলেছিলে আসো ..
থরথর করে কেঁপেছি আমি ..ভয়ে ...
দ্বিধা ছিলো মনে আমার ..
কে তুমি ?? কাকে দেখব যেয়ে ??
বল তুমি, কেমনে একটা মেয়ে নিজেকে অচেনা কারো কাছে নিজেকে সপেঁ দিবে??
আমি কি চিনি আজও তোমাকে বল ?
চিনি না গো ..আর চেনাও হবে না....
কারন কি জানো আমি যে সময়ের কাছে হেরে গেছি ..
এখন তুমি জানো আমার বয়স কত /
আর যবে থেকে জানলে এড়াতে শুরু করলে তুমি আমাকে...
জোনা বিয়ে করব
পাগল আপনি
না
আমি পারি না আপনার লাইফ নষ্ট করতে..
তুমি হাসতে..আমি বলতাম
বাবু হবে না যে আমার..
তুমি বলতে দরকার নেই ..
আছে না একজন , দেখবে না তুমি তাকে ?? আমার হাত কেঁপে যেত সেলফোনের কিবোর্ডে...
কাদঁতাম আমি ..অঝোরে..
জানতে কোনোদিন ??
কোনোদিনও না..
কেমনে জানবে ??
আসোনি তুমি কোনোদিন..
সব যে যন্ত্র ..যন্ত্রের সাথে আমার সময় কেটেছে ..
আমার বায়োডাটা একেবারে বদলে দিলো তোমাকে....বললে,
”জোনা আমি কাউকে ভালোবাসতে পারি না . “
তবে কেন বলতে .. ভালোবাসি জোনা ..না ভালোবাসলে কি এতটাদিন তোমার সাথে ??
সেই তুমি অবহেলা শুরু করলে ..
ব্যস্ত ....ব্যস্ত.....আর ব্যস্ত
কাজ করতে করতে তোমার আঙুল তখন আর আমার জন্য ট্যাব বা মোবাইলের কি্প্যাডে ঝড় তুলে না......
একটু একটু করে দুরে সরিয়ে দিলে..
কি পাগল ছিলাম আমি .. তোমার সব গুলো ঘরই আমার প্রিয় ছিলো ..কোনোটার আলো নিবিয়ে দিতে যখন তুমি কতই না মন খারাপ হত..ডিপ্রেশন আমাকে ঘিরে রাখতো দুই তিন দিন /
তোমার এতটুকু সবই যেন আমার চাই ...
সেই আমি তোমাকে দেখতে লাগলাম আর সবার মাঝে ...অনেক খুশি তুমি...
তবে আমি কে ? কেন আমি ? কি অন্যায় ছিল আমার ?
বলেছিলাম না, কেন এতদিন পর এসব ?? কেন আমার জীবনের শেষ সময়টাতে এসব ??
বলতে তুমি এরকম সবারই হয় ..!
সবার???
আজ জানি হ্যা হয় ...সবার চাওয়া জানো গো তুমি...শুধু আমার চাওয়াটা জানলে না গো...
কত বাজে কিছুর সাথেই না আমাকে জড়িয়ে দিতে..
ওসব দেখিয়ে দেখিয়ে কি যে শেখাতে চাইতে জানি না....
প্রখম প্রথম এত অসম্মান আমাকে ভেঙে চুড়ে গুড়িয়ে দিত...
অসুস্থ হয়ে যেতাম...আজ আর ওসব কিছু মনে হয় না, কারন আমি ওসব মেনে নিয়েছিলাম ,একটু একটু করে তোমার সব চাওয়া , ভালোবাসতাম যে তোমাকে আমি / আমার নিজের দুনিয়া থেকেও বেশী.. তোমার খুশিতে আমি আস্তে আস্তে খুশি হতে শুরু করলাম...
জানতাম না ..তোমার চিন্তা তখন..
আজ জানি তুমি দ্বিচারিনী ভেবেছিলে আমায় শুধু...
তুমি তোমার অতীতের সব কিছু দিয়ে এসছিলে আমায় যাচাই করতে..
এসবে আর আমার এখন কিছু আসে যায় না....
আমি আমার সেই জীবনে একটু একটু করে ফিরে যাবো...
এনরিকের গানের সুর ভেঙে দিবে সকালের নিরাবতা...সোনম পুরির গান আর হাসি আমাকে ভুলায়ে দিবে তোমার যান্ত্রিক ভয়েসের নোংরা কথাগুলো...শাকিরার খুশি ছড়িয়ে যাবে আমারও শরীরে...
আমি আবার ভালোবাসার উপন্যাস লিখতে পারবো...
আসবে কোনো এক স্বপ্নের রাজকুমার যে আমার দুপুর আর সন্ধার গল্পের সাথী হবে , সারারাত জেগে আমাকে পাহারা দিবে..রাতে আলতো করে আমার কপালে ঠোঁট রাখবে...
ঠিক সেই আগের মত...যখন আমি জানতাম না তোমাকে/
জানি অনেক কষ্ট হবে এসব আগের মত ফিরে পেতে....
তো কি.... প্রকৃতি কি বড় কোনো ঝড়ের পরে হেসে উঠে না??
পাবলিক টয়লেট বন্ধ অনেক আগে থেকেই , জানে গো সবাই ..শুধু তুমি জানতা না..
জানতা না সেই টয়লেটে দারুন বসন্ত আসে...মওসুম বদলে যায়...
Ring my bells ... Ring my bells বাজবে আবার..... আসবে আমার সেই স্বপ্নের রাজকুমার ..
যে আমার বন্ধু হবে, বলবে জোনা কি চাই বল তোমার...?
ভালোবাসা?
আমার দুহাতের মাঝের খালি জায়গা ?
বলবো আমি..কিছু না ..কিছু চাই না....থাকো শুধু আমার..
একলা আমার.........................................
ইতি
জোহানা
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×