মূল্যহীন-কান্নাকথা
০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খবরদার !
এই যে শরো, খবরদার,
কাঁদবি না।
এদিকে তাকা,
কান্না থামা।
তোকে বড় বোকা লাগে
ন্যাকা লাগে,
হাসি পায়।
নীলের ঘরে নীলা আর
দীপের ঘরে দীপা কাঁদে?
ওদের কান্নার কারণ আছে।
নেই কারণ ?
তো হয়েছে কী?
ওদের জলের মূল্য আছে।
তাদের জলের মূল্য দিতে
আগ বাড়িয়ে বাঘও আসে,
ক্ষমা চায়, পায়ে লুটোয়।
যত দুঃখ ভিজে জলে
নীলার জলে, দীপার জলে,
কঠিন সব গলে গলে
জল হয়ে যায়।
তো ওরা কাঁদবে না?
তোর কারণ সব অকারণ,
এইটুকুও উৎপীড়ন।
বিরক্তিকর!
যার কাঁদনের মূল্য নেই,
দাম নেই, নাম নেই,
তার মত হতভাগা
তুই হয়েছিস।
আর হয়েছে?
এক সময়ের ময়না পাখি,
হতভাগী,
বিনামূল্যের কান্না সব,
মূল্যছাড়া কান্না তোর
কাঁদিস্ না।
কাঁদিস্ না।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুনপথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন