খেলা শুরুর প্রথম অংশ দেখে কখনই মনে হয়নি যে দিন শেষে এমন অবস্থা হতে পারে। খেলা শুরুর আগে শুধু কল্পনাই করছিলাম যে অল্প রানের মধ্যে ভারতের উইকেট গুলো পড়তে শুরু করেছে। কিন্তু বাস্তবিকই যে এমন হবে তা আমি কেন, বোধ করি কেউই করেনি। বীরেন্দর শেবাগের অমন মন্তব্যের পর দিন শেষে ভারতের এই স্কোর কার্ড দেখে মনে বড়ই শান্তি পাচ্ছি।
এমন শুরুর পর কালকের দিনটা আমাদের জন্যে হবে খুবই গুরুত্বপূর্ণ। আলোর স্বল্পতার কারনে অগ্রিম খেলাটা থেমে যাওয়াটাকেও আমার কাছে বাংলাদেশের জন্য পজিটিভই মনে হচ্ছে। অন্তত সকাল বেলা ভারত কিছু সময় ব্যাট করবে, সেক্ষেত্রে সকালের শিশিরে ভিজে থাকা পিচটা কিছুটা হলেও পরে শুকিয়ে আসবে যা পরে আমাদের ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করাটা কিছুটা সহজ করলেও করতে পারে। শোনা যাচ্ছে দ্বিতীয় দিনের পিচ ব্যাটসম্যানদের বন্ধু হয়ে উঠতে পারে।
এদের এই অবস্থা দেখে সুনিল গাভাস্কারকে একবার বলতে শুনলাম " শেবাগের মন্তব্যের জবাব দিচ্ছে বাংলাদেশ" আবার রবী শাস্ত্রিকেও বলতে শুনলাম- " ডালমে জারুর কুছ কালা হে"। শুনে খুব মজাই পেলাম।
কালকের সকালের অপেক্ষায় থাকলাম। আমাদের ব্যাটসম্যানদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। আশা করি কালও এমন আনন্দময় আরেকটি দিন পার করবো, কারন "টাইগাররা তোমরা আমাদের প্রত্যাশা যে অনেক বাড়িয়ে দিলে আজ"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


