সবাইকে অনুরধ করছি --- আমার এই পোস্ট আপনাদের ভালো না লাগলেও একটু পরে আপনার বিবেক এর কাছে প্রশ্ন করুন।
#চট্টগ্রামে কে বা কারা একটা ব্যাগ ফেলে যায় ! ব্যাগটির দিকে কেউ খেয়াল দেয়নি !
কে জানত ভেতরে একটা জলজ্যান্ত মানুষ ! পরে এক গাড়ির নিচে পড়ার পর বিকট শব্দ হলে মানুষ কাছে গিয়ে দেখে মানব সন্তান !!!
দুঃখিত, এত করুণ, অমানবিক একটা খবর শেয়ার করবার জন্যে ।
আর কত এভাবে চলবে ......!???
বাংলাদেশে কোন একটা ব্যবস্থা থাকা উচিৎ । এরকম কি চলতে দেয়া যায় !!!
মানুষ যদি হয়ে থাকি আমরা, কিছু একটা করা উচিৎ আমাদের ।
যারা চায়না তাদের বাচ্চা হোক অথবা যারা রাখতে চায়না এই সব অসহায় শিশুগুলোকে, ফেলে যায় রাতের আঁধারে আস্তাকুড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে ।
সেই সব মানুষজন যাতে এইসব অনাকাঙ্ক্ষিত নিষ্পাপ, নিরপরাধ শিশুদের ফেলে না দিয়ে কারও হাতে তুলে দিতে পারে সেজন্যে একটা ব্যবস্থা থাকা উচিৎ!
ওদের তো কোন দোষ নেই, ওদের কি জীবনের কোন অধিকার নেই !!!
পাপটা কি ওদের !!!
এরকম চলতেই থাকবে, মানুষ ভুল করতেই থাকবে !
এরকম বাচ্চাদের জন্মও হতে থাকবে !
নিজেদের সামাজিক মর্যাদা বজায় রাখতে বলি হবে এই সব হতভাগারা !!! ডাস্টবিনে, নালা নর্দমায় পাওয়া যাবে ফুলের মত শিশুদের লাশ !!!
একটা ব্যবস্থা হোক, সরকার করুক, কোন এনজিও করুক ! কিছু একটা হোক !
নাম পরিচয়ের কোন বালাই থাকবেনা, এসব জায়গায় এই শিশুগুলোকে তারা দিয়ে যাবে ! আর পিছ ফিরে তাকাতে হবেনা !!!
বাংলাদেশে লাখ লাখ মানুষ আছে যাদের সন্তান হয়না,
সারা বিশ্বে কোটি কোটি মানুষ আছে যারা সন্তানের মুখ দেখতে পায়না !
তারা এদের নেবে ! নিজেদের সন্তানের মত করে মানুষ করবে !!!
সবার অবগতির জন্য বলছি।
আমরা কিছু বন্ধু একটা উদ্যোগ নিয়েছি যদি কেউ এমন নিশপাপ শিশুটির বাবা মা হতে না চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমি বুকে হাত দিয়ে বলতে পারি ঐ শিশু টি ডাস্টবিনে, নালা নর্দমা থেকে অনেক ভালো থাকবে।সবাইকে হয়তো রক্ষা করা যাবেনা ! দুই একটি জীবনও যদি সৃষ্টিকর্তার কৃপায় রক্ষা পায় তাও তো কিছু তো করা গেল !!!
একটা মানব জীবনের দাম কি কেউ দিতে পারবে কোন দিন !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




