ভালো আছো ? আমার সম্পর্কে ভুল ধারণা হয়ে থাকলে তো ভালোই , যদি না হয় তাহলে আমি ব্যর্থ
আমি চাই আমার জন্য যেন , একটুও ভালবাসা তোমার মনে না থাকে . থাকলে হয়তবা আমি দূরে যেতে পারবোনা .
দূরে তো এসে পরেছি আমি , কিন্তু মনে হচ্ছে তোমার সাথেই আছি .
তোমাকে কষ্ট দিতে আমার একটুও কষ্ট হয়না . আমার মন নেই যে ... ছোট্টবেলা হারিয়ে ফেলেছিলাম রূপকথার গল্প শুনতে শুনতে এক অচিন রাজপুত্রের কাছে . রাজ্পুত্রটা এখনো এলোনা ফেরত দিতে ! কেমন দুষ্ট ! আমি দেখাতে পারি প্রমান করে যে , আমার কষ্ট হয়না . নাহ সত্যিই আমি পারবনা অভিনয় করতে .
তোমার দেয়া নামটা আর শোনাও হয়না . শুনব কিভাবে বলো ! তুমি তো আর ডাকোনা . ভালোই হয়েছে ডাকো না . ডাকলে আমি এসে পরবো তো !পরে কিন্তু তুমি তাড়িয়ে দিলেও আসবনা .
তোমাকে কত কথা বলার আছে জানো বলবনা আমি কারনতো তুমিই জানো আমার কথা বলা শুরু হলে কাউকে আর কথা বলতে দেইনা আমি কথা বলা শুরু করলে তোমার কথা শুনব কিভাবে
বল .
একটু কথা বলোনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




