somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যারকে লেখা

২৪ শে জুলাই, ২০১২ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় হুমায়ুন আহমেদ স্যার,

আমি জানি এ চিঠি আপনার কাছে পৌঁছাবে না। আপনি না ফেরার দেশে চলে গেছেন। অবশ্য যদি আপনি আজ থাকতেন ও, তবু এ চিঠি আপনার হাতে পৌঁছাতো না। কেননা আপনি আমার মত সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। এই দেখেন, সোজা লাইন থেকে কাত হয়ে পড়ে গেছি। কি লিখতে বসে কি সব লিখছি।

স্যার, আপনি কাজটা ঠিক করলেন না। আপনি লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে গেছেন। জ্বি, আপনি ঠিক ধরেছেন, তাদের মধ্যে আমিও একজন। আপনি যদি জানতেন আমি আপনার বই কেনার জন্য এ যাবতকালে কতগুলো বকা হজম করেছি তাহলে হয়তো আপনি এমন অসময়ে চলে যেতেন না।

প্রিয় ম্যাজিশিয়ান, আপনার পারিবারিক আশান্ত পরিবেশের কারণে আমি মনে কষ্ট পেয়েছিলাম ঠিকই তবে আপনার সঙ্গ ছাড়তে পারি নাই। এক্ষেত্রে আমার যুক্তি হলো, আপনার ফ্যামিলি ম্যাটার এ নাক গলানো কেবল আপনার পরিবাবের ই সাজে। আমরা কে এগুলো দেখার! যে পরিবারকে ছেড়ে আপনি এতগুলো বছর দূরে রইলেন, আপনার প্রতি তাদের মায়া দেখে অতি পাষাণও তার চোখের পানি ধরে রাখতে পারবে না। নুহাশ, শিলা, নোভা কিন্তু অভিনয় করেনি। কারণ অতি সহজ, প্রিয় বাবা হারিয়ে গেলে ছেলেমেয়েরা স্থির থাকতে পারে না। আপনি একহাজার বছর বাঁচতে চেয়েছিলেন। আমরা ও চেয়েছিলাম আপনি আরো অনেকগুলো বছর বেঁচে থাকুন। কিন্তু লেখক সাহেব, আপনি কারো কথা শুনলেন না। আল্লাহ্‌ আপনাকে আর সময়ও দিলো না।

কিন্তু একটা ব্যাপার এ আপনার কাছে অভিযোগ না করে পারছিনা স্যার। শাওন যদি আপনাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে এ কেমন ভালোবাসা? প্রায় নীল হয়ে যাওয়া আপনার লাশটাকে নিয়ে এ কেমন নাটক? আমরা সবাই জানি সে অত্যন্ত গুণী অভিনেত্রী, তাই বলে এমনতর নাটক? আমরা সবাই চেয়েছিলাম আপনার দাফন ঢাকাতেই কোথাও হোক। যাতে করে আপনার ভক্তরা আপনার লেখা না পড়তে পারলেও একটা বার আপনার কবরটা দেখে শ্রদ্ধা জানাতে পারে। না, তা হবার কি আর যো আছে! শাওন গোঁ ধরে বসে রইলো আপনাকে নুহাশ পল্লীতেই নিয়ে যাবে। স্যার, আমি আপনার জন্য কেঁদেছি। কোটি মানুষ আপনাকে সেষ বিদায় জানিয়েছে। আমরা আপনাকে ভালবেসেছি। শাওন তার এই প্রতিদান দিল !!! আমাদের সবার কাছ থেকে আপনাকে এতদূরে নিয়ে গেল !!!

প্রিয় স্যার, আপনার জন্য এবং আপনার গুলতেকিন, বিপাশা, শিলা, নোভা, নুহাশ, নিষাদ এবং নিনিত এর জন্য রইলো অনেক ভালোবাসা। তবে গুণবতী অভিনেত্রী শাওনকে এই ভালবাসার ছিঁটেফোটাও দিতে পারলাম না বলে আমাকে ক্ষমা করবেন। আমাদের প্রিয় ম্যাজিশিয়ান, আপনাকে আমরা হাজার বছর মনে রাখবো।


....................................
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×