somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাতমোজা / ভাতমজা প্রসঙ্গ :

২৪ শে মে, ২০২৩ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের চাকমা সংস্কৃতি পুরোপুরি সামাজিক যোগাযোগ ও সম্পর্কের ভিত্তির উপর দাড়িয়ে আছে... সমাজে একে অপরের খেয়াল রাখা, বিপদে আপদে পাশে থাকা এইসব রীতি নীতির মাধ্যমে বহু যুগ থেকে গড়ে উঠেছে বালা, মালেইয়ে, ভাতমজার মত সম্প্রীতির সংস্কৃতি.. যখন কোন মেয়ে গর্ভবতী হয় তখন তার বিশেষ খেয়াল রাখার প্রয়োজন হয় পরবর্তী প্রজন্মের সুস্থ আগমনের জন্য.. এ সময় মেয়েদের নানা হরমোনাল পরিবর্তন , দূর্বলতা, খাবারে অরুচি, মানসিক চাপ আরো নানা উপসর্গ দেখা দেয়... মা পুষ্টিকর খাবার পাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা জরুরি... চাকমা সমাজে পরিবারের পাশাপাশি পাড়া প্রতিবেশি , বন্ধু , আত্মীয় মহিলারা গর্ভবতী মায়ের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করে নতুন শিশুটির সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন.. এই ধারাবাহিকতা চলে সন্তান জন্মের পরবর্তী ১-২ বছর পর্যন্ত...এই রীতির মাধ্যমে বোঝা যায় চাকমা সমাজে সন্তান ব্যক্তিগত হয় না... সন্তান তথা পরবর্তী প্রজন্মের যত্ন নেওয়ার দায়িত্ব সামাজিক ভাবে প্রতিষ্ঠিত.. মায়েদের জন্য খাবার সরবরাহের এই রীতিকে চাকমা ভাষায় বলে 'ভাত মজা/ ভাত মোজা...
এখন আমার কথা বলি... কন্সিভ করার পর থেকেই আমার আত্মীয়, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা কখনো ভাত মোজা , কখনো ফলমূল , টকঝাল মিষ্টি আচার ও নানা কিছু পাঠাচ্ছেন...আমি এই সময়টা আসলে খুব উপভোগ করছি যে আমাদের সন্তানকে সবাই কত স্নেহ করছেন এখন থেকেই.. আমারও মাঝে মাঝে অরুচি হয়..কিছু খেতে মন চায় না.. তখন হাত বদলের এই ভাতমোজা গুলো একেবারে অমৃত লাগে.. রুচি ফিরে আসে.. সেই সাথে এ সময়ে কি খাওয়া উচিৎ কি অনুচিত এই পরামর্শগুলো আমার এই গুরুত্বপূর্ণ সময়টা কাটিয়ে উঠতে সাহায্য করছে...
আমরা মেয়েরা শুরু থেকে নিরবে আমাদের সংস্কৃতি গুলো আধুনিক সমাজেও বয়ে বেড়াচ্ছি..পোশাক পরিধান, সামাজিক রীতি যত বেচে আছে আমাদের মেয়েদের কল্যাণে আছে.. হইতো পুরনো দিনের মত এতো চোখে পড়ে না, কিন্তু ভাতমোজা যে এখনো মেয়ে সমাজে বেচে আছে তার প্রমাণ আমরা নিজেরাই

সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২৩ রাত ১০:৪৯
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×