somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্বৃত্তদের ক্ষমতার উৎস:সুনন্দা কবীর

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা চা নিয়ে আয়েস করে খবরের কাগজটা খুললাম। প্রথমই যে খবরটায় চোখ পড়ল সেটা পড়ে কিছুক্ষণ আমি বাকরহিত। ডেইলি স্টার বক্স করে ঘটনাটার প্রাধান্য দিয়েছে। শিরোনাম : Raped; video hits the market. মানবাধিকার লংঘন ও মূল্যবোধের অবক্ষয় কী পর্যায়ে গেলে এ জাতীয় অপরাধ ঘটতে পারে সেটাই বুঝতে সময় নিল কিছুটা।
নায়ক আহসান কবীর মামুন, একটি মেয়েকে স্কুলের পথ থেকে দরকারি কথা আছে বলে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং সেই ক্রিয়াকলাপের অনুপুঙ্খ ভিডিও তোলা হয়। তারপর তার সিডি বাণিজ্যিকভাবে বিভিন্ন স্টোরে বিক্রি হয়ে তৃষ্ণার্তদের পিপাসা মেটায়। মামুন অবশ্যি সাফাই গায়, এটা বিরোধী পক্ষের গোপন ষড়যন্ত্র। কিন্তু অবাক মানি বিরোধী পক্ষের সঠিক টাইমিং লক্ষ্য করে। তারা কী ঐশ্বরিক ক্ষমতায় টের পেল যে, ঠিক ওই সময়ে, ওই বাড়িতে ওই মেয়েটির শ্লীলতার ওপর হামলা করবে মামুন! সে আরও বলেছে, মেয়েটির সঙ্গে তার আত্মীয়তা আছে এবং অদূরভবিষ্যতে শাদীমোবারক সম্পন্ন হলেও হতে পারে! উত্তম কথা, সন্দেহ নেই। অর্থাৎ আত্মীয়তা থাকলেই যাকে খুশি তাকে রেপ করা যায়, অপর পক্ষের সাবালকত্ব এবং সম্মতি থাক আর নাই থাক! পরে লোক দেখানো একটা বিয়ের অনুষ্ঠান করে জেলের ঘানি টানার ঠুলি থেকে রেহাই পাওয়া, তারও পরে তালাক কিংবা খুনজখম_ কিছু একটা তো হবেই!
আরও চমৎকৃত হই যখন জানতে পাই এই তরুণ ছেলেটি জেলা ছাত্রলীগ শাখার তথ্য ও গবেষণা সম্পাদক। তথ্য সংগ্রহে তিনি পারদশর্ী সন্দেহ নেই, কারণ কোন সময় কোন পথে মেয়েটি স্কুলে যাবে তার সঠিক তথ্য তার কাছে জমা ছিল। আর গবেষণা? বিষয় সম্ভবত 'ধর্ষণ ও তার বাণিজ্যসম্ভাবনা।' এর পরও মেয়েটি যদি আত্মহত্যা করে তবে তার মতো নালায়েককে আল্লাহ্ দুনিয়াতে পয়দা করেছিলেন কিজন্য সেটাই বিস্ময়!
কিছুদিন আগেও ঠিক একই ধরনের ঘটনা ঘটে গেছে ফরিদপুরে। ভিকটিম একটি স্কুলপড়-য়া মেয়ে, গণধর্ষণের শিকার। ঘটনার সিডি বাজারে বহুল বিক্রীত। জুলাই মাসের ব্যাপার, দুই মাসেও আসামিদের টিকি ছুঁতে পারেনি পুলিশ। এসব হামলা আগেও কিছু কিছু ঘটেনি যে তা নয়, রামার ধড়ের সঙ্গে শ্যামার মুণ্ডু জুড়ে কিছু কিছু অশ্লীলতা বিভিন্ন সময় ইন্টারনেটে প্রচারিত হয়েছে, অনেকাংশে মেয়েটির প্রতি দূরতিক্রম্য ঈর্ষায় অথবা প্রত্যাখ্যাত হওয়ার ব্যর্থতায়। কিন্তু বাণিজ্যিকভাবে কুশলী প্রক্রিয়ায় ঘটনার বাজারজাতকরণ একটা নতুন ধারার প্রবর্তন করেছে এবং করছে কারা যারা সরকার এবং শাসক দলের প্রতিভূ! সত্যই সেলুকাস কি বিচিত্র এই দেশ! এদেশে একই সঙ্গে আইনশৃংখলা ও প্রশাসনকে কলা দেখিয়ে গলাগলি ধরে ঘুরে বেড়ায় অপকর্মের নায়ক ও দুনর্ীতির রক্ষক এবং প্রশাসনের কর্তাব্যক্তিরা রাজনৈতিক নেতাদের মদদে ভরপেট খেয়ে হাই তোলেন। জুলাই ও রমজান মাসের এই অপকর্মের সঙ্গে জড়িত যারা তারা জামিন অযোগ্য অপরাধে এখনও কারারুদ্ধ হল না কার অথবা কাদের ঘৃণ্য পৃষ্ঠপোষকতায়! প্রকাশ্যে যেখানে মামুন ছাত্রলীগ কমর্ী, সেখানে দলীয় নেতা এবং সরকারের কি করণীয় সেটা চোখে আঙুল দিয়ে দেখানোর দায় কি আমাদের? আইনশৃংখলা সম্পূর্ণ ভেঙে না পড়লে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, তাদের জমি কেড়ে নেয়া, অসহায় মেয়েদের নিয়ে পাশবিকতা এবং বাণিজ্য কিভাবে সম্ভব হয়? এসব ক্ষমতার উৎস কোথায় এ সম্পর্কে জনসাধারণ সম্যক অবহিত এবং এদের রায়েই পুনরায় কোন সরকারেরই ধরাশায়ী হতে সময় নেয় না। গত নির্বাচনে বিএনপির সার্বিক বিপর্যয় ছিল দলীয় চাঁইদের দুনর্ীতির জন্য। কিন্তু নির্বাচনে জিতে গিয়ে বর্তমান সরকার যদি সংযত এবং সতর্ক না হয়, তাহলে লেজে আগুন লাগতে দেরি হবে না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা তা হলে শুধুই কি বাগাড়ম্বর! জানি দলের ক্যাডারদের ছুঁতে মন্ত্রীরাও ভয় পান। দলের লোকের শাস্তিবিধান যে যথেষ্ট ঝুঁকির ব্যাপার সেটা প্রতিটি সংগঠনই জানে। ঝুঁকিটা নির্ভর করে দলীয় কমর্ীর জনপ্রিয়তা, তার অর্থ এবং অনর্থের ক্ষমতার ওপর। বহিষ্কার অথবা কঠোর শাস্তিবিধান অনেক ক্ষেত্রেই দলের সমর্থনে ধস নামাতে পারে। অতএব লোক দেখানো তদন্তে বেরোয় তুলসীপাতাটা ধোয়া এবং সবটাই তার বিরুদ্ধে নির্ভেজাল চক্রান্ত। আর ওদের মুখের ঝাল খেয়েই যদি রাষ্ট্রপ্রধানেরও ক্ষিধে মেটে, তাহলে সমূহ বিপর্যয় রোধ করবে কে? অতএব 'দৃষ্টান্তমূলক শাস্তি' অথবা 'দুনর্নীতিমুক্ত বাংলাদেশ' স্লোগান মনে হয় শুধুই আস্ফালন। বিরোধী পক্ষের কাউকে খুঁজে পেতে শিখণ্ডি দাঁড় করিয়ে তীরটা তার দিকেই ছোড়া ভালো। তাতে শ্যামের সঙ্গে ফষ্টিনষ্টিও করা যায়, কুলও বজায় থাকে।
তবু এখনও সময় আছে। সব অযোগ্যতা, ব্যর্থতাকে সদিচ্ছা, সততা এবং সাহস দিয়ে দূর করে সত্যিই দুনর্ীতিমুক্ত একটা দেশ গড়ে তোলা যায়। 'কিন্তু দিন বদলের পালা'র কুশীলবরা কি সত্যিই দেশটাকে এতটাই ভালবাসেন?
তবে আরও কিছু কথা থাকে।
যে কথা অধিকার আদায়ের কথা। মেয়েমানুষ শুধু মানুষ হিসেবেই বাঁচতে চায় সমাজে। শুধু সম্মানজনক একটা অস্তিত্ব রক্ষার তাগিদেই তার লড়াই পুরুষতন্ত্রের বিরুদ্ধে। তথাকথিত ভদ্র এবং ক্ষমতাসীন মহলের মুখোশটা উন্মোচনের দায় মেয়েদেরই। নিজেদেরকে পণ্য হিসেবে না তুলে ধরে কৃষ্ণগহবরে হারিয়ে যাওয়া অধিকার ও আত্মমর্যাদাবোধ উদ্ধার করতে হবে। তার জন্য চাই আইনি সমর্থন, সচেতনতা ও নারী সংগঠনগুলোর অবিসংবাদী বিস্তৃতিও সংহতি। একবিংশ শতকে এসেও নারী সমাজের বিপণন একই মাত্রায় বহমান। 'যতদিন এগোচ্ছে, মেয়েরা তাদের প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছে, খুঁজে চলেছে। এই অন্বেষণেই একদিন তারা তাদের কাঙ্ক্ষিত সম্মান অর্জন করে নেবে।' আর যতদিন তা না পারে রিলে রেসের মতো তার লড়াইয়ের ব্যাটনটা দিয়ে যাবে পরের প্রজন্মের হাতে।
সুনন্দা কবীর : লেখক ও শিক্ষক
সুত্র: দৈনিক যুগান্তর
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×