সে নামেই রচিত হোক মহাকাব্য
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সে নামে আরো একবার
রচিত হোক মহাকাব্য
জুটে যাক
বাংলা একাডেমি,
একুশে পদক পুরস্কার।
দিকে দিকে ছড়িয়ে পড়ুক
সে নামের রোশনাই।
শত তরুনের
হৃদয়দ্বারে
ঠাই হোক
একটি নামের!
জয়ধ্বনিতে মুখর
হোক জনতা।
সে নামে আরো একবার
ঘটুক মহাপ্রলয়
ভেসে যাক হাজার
তরুনীর সোনালি গৃহ।
পথে প্রান্তরে দিকে দিকে
তৈরি হোক
হাজারো তাজমহল।
সে নামের পাশে
আমার নাম যুক্ত হয়ে,
যোজন যোজন দূরে
রটে যাক কলংক,
লোকে আমায়
কলংকিনী বলুক!
অন্তত একবার
উচ্চারন করুক,
ঘৃণায়
কিংবা আক্রোশে
করুনায়
অথবা ভালোবেসে।
একবার.., শুধু একবার-
সে নামের পাশে
আমার নামের ঠাই
হোক।
জানুক পৃথিবী
জানুক ঘাস, ফুল,
প্রজাপতি
পদ্মা,
যমুনা কিংবা ইছামতি
জেনে যাক সকলে,
সে নামেই আমার
কলংক হয়েছিল!
কিংবা রচিত হোক
কোন সমাধি
তোমরা যত্ন করে
শ্বেত পাথরের
গায়ে লিখে দিও
সে নামটার পাশে,
এই চির দুখিনীর
নাম।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুন