বোকা বোকা ভাবনা ৮
১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কি যেনো মাথার মধ্যে ঘুড়ছে। আসি আসি করেও সামনে আসছে না। কিছু একটা করতে চাইছি, এটা বুঝতে পারছি। কিন্তু সেটা যে কি তা স্পষ্ট হচ্ছে না আমার কাছে। আদতে আমার চিন্তা করার শক্তি মনে হয় কমে যাচ্ছে। বুঝতে পারছি যে নিজেকে দেখতে যাচ্ছি কোন এক অজানা গহ্বরের সামনে। এক পা বাড়ালেই চিরতরে হারিয়ে যাওয়া, চিরতরে মুছে ফেলা নিজের নাম। বেঁচে থেকে জীবন্মৃতের জীবন পালন করা।
কি বুঝি আর কি বুঝি না সে বোঝাটাও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। নিজের জন্য আলাদা করে চিন্তা করা বা কোন চিন্তাটা যে আমার নিজের জন্য তাও বোঝা বেশ কঠিন আমার জন্য। তবে কিছু একটা করতে চাইছি তা বেশ বুঝতে পারছি। চাইছি বেশ করে জম্পেশ আড্ডা মারতে ( আহা! কতদিন যে আড্ডা মারা হয় না!)। অথবা কোন দিক ঠিক না করে বের হয়ে যাওয়া। সারাদিন ঘুড়ে বেড়াবো। এবং অবশ্যই সেল ফোন থাকবে বন্ধ। খোঁজ করেও পাবে না কেউ। শেষ কবে এরকম ডুব দিয়েছিলাম মনে করতে পারছি না।
আরেক কাজ করলেও মন্দ হয় না। পুরোনো বন্ধুদের সবার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। তবে বন্ধুই বা বলি কাকে। সেও তো প্রায় নেই বললেই চলে। থাকলেও তো তারা এখন যে যার কাজে বেশ ব্যস্ত। নাহ্! মনটা খারাপ হয়ে যাচ্ছে। কিছু একটা করতেই হবে। এভাবে বসে থেকে ডাটা চিবুতে আর ভালো লাগছে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন