বোকা বোকা ভাবনা ১২
১৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ কেন এমন হয়? কারো প্রতি অন্ধ ভালোবাসা নাকি এক তরফা স্নেহ বিতরণ! এর জন্য কেন অন্য কেউ হবে বঞ্চিত হবে তার ন্যায্য স্বীকৃতি থেকে! এতটাই কি খেলো সবকিছু? ভাবতে কষ্ট হয়। আরো কষ্ট হয় যখন এই বঞ্চনা আসে যদি কাউকে খুব পছন্দ করা হয় তার কাছ থেকে। তিনি কি নিজেও বোঝেন না তার অবস্থান তিনি নিজে হাতে নষ্ট করছেন আমার কাছে! কেন হয় এমনটা?
খুব বেশি তো চাওয়ার থাকে না। তবে স্বীকৃতিটুকু তো কাজের স্পৃহা বাড়ায় বৈ কমায় না। এই সাইকোলজিটুকু না বোঝার কথা তো নয়। তবে কি ইচ্ছা করেই এই ব্যবস্থা? তবে কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া যে তুমি যতই চেষ্টা করো না কেন, কোনোভাবেই আসতে পারবে না আমার কাছাকাছি। কোনো ভাবেই দেয়া হবে না তোমাকে তোমার স্বীকৃতি।
তবে তাই হোক, যতটুকু কাজের প্রতি নিষ্ঠা ছিলো, তা আর রইলো না কোনোভাবে। ভুলে যেতে চাই আমার আগের চিন্তা করা কথাগুলো। বড় বেশি বোকা আমি। খুব সহজেই অন্যকে মনে হয় খুব আপন। ভাবতেও পারি না যে সেই মানুষটি আমাকে ব্যবহার করতে পারে। শুষে নিতে মারে আমার শেষ নির্যাসটুকু। তারপর শুকনো নারকেল এর ছোবড়া বানিয়ে ফেলে দিতেও পারে অনায়াসে। আর ব্যবহার হতে চাই না আমি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুন