somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফলের মধু মধুর ফল

২৯ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্যৈষ্ঠ মাস মধু মাস। এ মধু আবার যে সে মধু নয়, ফলের মধু। এত এত ফল এই মাসজুড়ে। রাস্তায় চলতে-ফিরতে ফলের দোকানে মাঝেমধ্যে ফল দেখে নিষম্ফলভাবে তাকিয়ে থাকতে হয়। কারণটাও সেই অর্থনৈতিক অবস্থার ফলাফল। ইচ্ছা আছে, কিন্তু উপায় নেই। বেশি দাম দিয়ে ফল খেয়ে পকেটকে ফাঁকা করার ফল যে কি, তা তো আমার মতো হতদরিদ্ররা ঠিকই বুঝবেন।/:)/:)/:)/:)

তবে আমাদের জীবনটা ফলময়। যেখানেই তাকাই সেখানেই ফলের বড়ই আকাঙ্ক্ষা। এই যে দুই দিন আগে এসএসসির ফলাফল হলো, তাতেও তো সব পরীক্ষার্থীর ফল নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। আর যাদের ফলাফল ভালো হয়েছে, তাদের সেই ফল নিয়ে বাড়াবাড়ি রকম উচ্ছ্বাসটাও ছিল চোখে ‘ফল’ করার মতো মানে চোখে পড়ার মতোই। আর কৃতী সন্তানের গর্বে বুক ফুলিয়ে বাবা-মায়েরাও রসের ফল অর্থাত্ মিষ্টি কিনতে ভিড় জমিয়েছিল মিষ্টির দোকানগুলোতে। এর ফলাফল গাদাগুচ্ছের টাকা খরচা। আর যাদের ফল আশানুরূপ হয়নি, তাদের চোখ থেকে যে গ্যালন গ্যালন পানি ‘ফল’ করেছে, তা না দেখেও বলে দেয়া যায়। :P:P:P:P:P:P:P:P

এর মাঝেই আবার জনজীবনের সঙ্গে জড়িত আরেক ফলাফলের সুফল আমরা বুঝি প্রতি পল এবং অনুপলে। কি সেই ফল? কী আবার হবে! আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত রাজনীতির ফল। আর এ কি যে সে ফল? এর ফলেই তো আমাদের মতো সাধারণ মানুষের এত সাধের জীবনটাকে নিয়ে কিছু নিষম্ফল ক্রন্দন থেকে যায়।
যাই হোক, এত ফল এবং ফলাফলের বিশ্লেষণে না গিয়ে সরাসরি ফল খাওয়া নিয়ে অভিজ্ঞতার কথাই বলি। গ্রামেই আমার ছোটো থেকে বেড়ে ওঠা। আর বাড়ির ঘিরে থাকা অর্ধবৃত্তাকার বাগানে ফলের গাছ খুব একটা কম ছিল না। এর ফলাফলস্বরূপ এই জ্যৈষ্ঠ মাস এলেই আমগাছের পাশ দিয়ে ঘোরাঘুরিটা তাই বেড়ে যেত। আর আম পাকার পর গাছে বসে পাকা আম পেড়ে খাওয়ার মজাটা তো আর বলে বোঝানো সম্ভব নয়। তবে গাছে ঢিল ছুঁড়ে কাঁচা আম পাড়ার প্রতিযোগিতার ফলাফলটাও বেশ মধুরই ছিল। এতে কখনও সফল আবার কখনও বিফল হতে হয়েছে। :|:|:|:|

কিন্তু বড় হয়ে নিজে হাতে আম পেড়ে খাওয়ার সেই অনুভূতি আর পাওয়া হয় না। তার বদলে রাসায়নিকের গুণে হাতের কাছে মেলে অকালপকস্ফ ফল। স্বভাবতই সেই ফলের রসায়নটা আর শৈশবের সেই টাটকা ফলের মতো হয় না। ফলাফল আবারও সেই নিষম্ফল আক্ষেপ। এর ফলে বিদেশি ফলের ওপরে আগ্রহ বেড়ে যায়। বলতে গেলে বিদেশি ফলের প্রেমে ‘ফল’ করি। যতটা সহজে আপেল কমলা কিংবা আঙুরের দেখা মেলে, ততটা সহজে আর দেখা মেলে না আম-কাঁঠালের। দেখা মিললেও তার আবার একরাশ হ্যাপা। আর এই হ্যাপা সামলাতে সামলাতে মনে হয় হাল ছেড়ে দিই। কিন্তু হাল না ছাড়ায় নিজের হাল হয় দেখার মতো। এক্কেবারে নাজেহাল হয়ে যখন হাতে মেলে রাসায়নিকযুক্ত ফলের রসায়ন, তখন মনে হয় বিদেশি ফলগুলোই ভালো। কিন্তু আমার এই ভুল ভাঙতেও সময় লাগে না খুব বেশি। :-*:-*:-*:-*

কোনো এক মধু মাসে টাঙ্গাইলের মধুপুরের মধুমেলায় গিয়ে ফলের মধু আস্বাদন করার চেষ্টা করেছিলাম। সঙ্গে ছিল ঘনিষ্ঠ এক বন্ধু। আগে না দেখলেও সেই মধুমেলায় গিয়ে পরিচয় হলো বিদেশি পিচ ফলটির সঙ্গে। চোখে দেখার পর খুব ইচ্ছে হলো চেখে দেখার। কিন্তু চেখে দেখার ফলাফলটা ভালো হলো না। এর চেয়ে আমাদের দেশীয় লিচু অনেক সুস্বাদু ফল বলেই মনে হলো। ঠিক একই ঘটনা ঘটল ড্রাগন ফল খেয়েও। যে বাঙ্গি খেয়ে মনে হয় কোনো স্বাদ নেই, সেই বাঙ্গিকেও মনে হলো অনেক সুস্বাদু। মানে বিদেশি ফলের রস আস্বাদন করতে গিয়ে দেশি ফলকেই আবিষ্কার করলাম নতুনভাবে।
ভেবে দেখলাম, নিরাপদ দেশি ফল পাওয়া বেশ শক্ত হলেও আমি আসলে ওতেই আসক্ত। কাজেই যত শক্তই হোক, ফল খেতে হলে দেশি নাহলে নয়। এগারো মাস যা হয় হোক, জ্যৈষ্ঠ মাসে এসে অন্তত দেশি ফলের স্বাদ নিতেই হবে। নাহলে এর ফলাফলটা অন্তত ভালো হবে না, এ ব্যাপারে আমি নিশ্চিত।/:)/:)/:)/:)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×