বোকা বোকা ভাবনা - ১৪
১৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
না চাইলেও কোনো কোনো জিনিস শেষ হয়েই যায়। কোনোভাবেই আটকে রাখা যায় না। যেমন বরফ খণ্ড খুব যত্ন করে হাতের মুঠোয় ধরে রেখেও শেষপর্যন্ত তা আর থাকে না। হাত খালি করে জল হয়ে যায়। রেখে যায় কিছু শীতল অনুভূতি। ব্যক্তি সম্পর্কটাও যে ঠিক তাই। হাত দিয়ে ধরার সময় মনে হয় মুঠো একদম ভর্তি। কিন্তু শেষপর্যন্ত তার পরিণতি ঐ শীতল অবস্থা। এভাবেই একের পর এক সম্পর্ক তৈরি হতে হতে আর শীতল হতে হতেই জীবনের ঘড়িটার মিনিটের কাটা এগিয়ে যেতে থাকে। আটকানো যায় না।
আসলে সময়কে প্রতিদ্বন্দ্বী করা ঠিক না। কারণ সময়ের সঙ্গে বচসা করে কেউই টিকে নেই আজ পর্যন্ত। এরচেয়ে অনেক ভালো এর সঙ্গে আপোষ করে চলা। কিন্তু আমি কেন পারি না। হেরে যাই বারবার। জানি হারবো তারপরও তো সময়কে মেনে নিতে আমি এখনও শিখলাম না।
যা প্রথম তাই যে শেষ হবে এমন কথা যে কোনো সংবিধানে লেখা নেই তা আমি জানি। তারপরও তো আবেগ সামলে চলতে বড্ড কষ্ট হচ্ছে। আবেগী মানুষদের জন্য পৃথিবী বড়ই নিষ্ঠুর। আর যে মোটেই পাত্তা দেয় না ওসব আবেগ টাবেগ, তার কাছে পৃথিবী বড় অনুগত ভৃত্যের মতো আচরণ করে।
থেকে গেলাম আবেগতাড়িত হয়েই। আবেগ বর্জিত হওয়া আর হলো না। সবকিছু তাহাদের মতো হলো না। নিজেকেই সরিয়ে নিলাম এইসব স্নায়ুক্ষয়ী বিষয়আশয় থেকে। ভালো থাকুক তারা।
(রি-পোস্ট)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুন