জিডিপি পার কেপিটা (নমিনাল)
১৯৬০- বাংলাদেশ ৮৫ ডলার কোরিয়া ৭০ ডলার
২০১১- বাংলাদেশ ৬৩৮ ডলার কোরিয়া ২৩৭৪৫ ডলার
তার মানে বাংলাদেশের চেয়ে ৩৭ গুনেরও বেশি। কিন্তু কেন? অনেক কারনের মধ্যে কিছু চরিত্রগত কারন আছে। কয়েকটা কারন দেখাচ্ছি। শুধু কুত্তা খাওয়া কোরিয়ান কইয়া গাইল দিয়া লাভ নাই। আসুন তাদের কাছ থেকে শিখি।
১। আমরা দিনে ১০০টাকা আয় করলে বইসা বইসা চা আর বিড়ি টানি। আর কোরিয়ানরা দিন আর রাত চিনেনা, শুধু কাজ চিনে। মানে আমরা অলস, উনারা সলস।
২। আমরা সবকিছুতেই খারাপ গন্ধ পাই, মানে সবকিছুতেই রাজনীতি। কিন্তু তাহারা জাতীয় ইস্যুতে সবাই একাট্টা।
৩। মানুষকে সম্মান দিতে জানা। একজন ড্রাইভার তার জায়গায় সম্মানিত যেমন একজন একজন প্রফেসর বা ব্যবসায়ী। আর আমরা সবাই নিজেদের জমিদার মনে করি।
৪। উনারা নিজের অবস্থান থেকে নিজের কাজ করে। অন্যজন কি করল না করল দেখার টাইম নাই কিন্তু আমরা নিজেরটাও করিনা, আরেকজনরেও করতে দিই না।
বেশি কিছু কইতে মন চাচ্ছেনা। এইগুলা চেইঞ্জ করলেই পুরা দেশ ঠিক হইয়া যাইবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




