টিপাইমুখ ইস্যু, ভারতীয় চলচ্চিত্র, সীমান্ত হত্যাকান্ড সহ বহুবিধ সমস্যার মধ্য দিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতি হয়েছে এবং হচ্ছে। আসলে তাতে আমাদের কি লাভ হচ্ছে? একটা গোষ্টী সবসময় ভারতবিরোধী কথা বলে রাজনৈতিক ফায়দা নিতে চায়। আর একটি পক্ষ নিজের দেশের চেয়ে ভারতকে গুরুত্ব দেয় আরো বেশি। মাঝখানে পড়েছে জনগন। আমি আমার কয়েকটা পয়েন্ট তুলে ধরছি।
টিপাইমুখ ইস্যুঃ
বুঝতেছিনা সরকার এই ইস্যুতে কি চায়? দেশের সকল মানুষ যেহেতু এই বাধের বিপক্ষে, সরকারের উচিত কুটনীতি হোক, সম্পর্কের মাধ্যমে হোক, যেকোনভাবে এইটা প্রতিহত করা উচিত। টিপাইমুখ প্রকল্পের কারনে বাংলাদেশের যেসব ক্ষতি হতে পারে তা তথ্যপ্রমান সহ নিয়ে ভারতের সাথে বসে এইটার সমাধান করা উচিত।
ভারতীয় চলচ্চিত্রঃ
আসলে একদিন না একদিন ভারতীয় চলচ্চিত্র আমাদের দেশে আসবেই। সরকারের যেটা করা উচিত ছিল, আমাদের চ্যানেল, চলচ্চিত্র যাতে ভারতে প্রচারিত হয় যে উদ্দ্যেগ নেয়া। ভারতকে শর্ত জুডে দেয়া যেত যে, ভারতে বাংলাদেশের টিভি, সিনেমা প্রচারিত হবে এই শর্তে বাংলাদেশেও চলবে। এখন যেহেতু ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশে চলবে, এতে আমার মনে হয় ক্ষতি যেমন আছে, লাভ ও আছে। আমাদের পরিচালকরা অনেক পরিবর্তন আনতে পারেন এবং ব্যাবসা সফল করার জন্য ভাল মুভি বানবেন।
সীমান্ত হত্যাঃ
একটা স্বাধীন দেশের মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে তাতে নিজ দেশে আছি কিনা সন্দেহ জন্মাচ্ছে। সরকারের একটা স্থায়ী সমাধান নেয়া দরকার।
প্রথমত, আমার কাছে মনে হয় ভারতের সাথে খারাপ সম্পর্ক করে আমরা কোনভাবেই লাভবান হবনা। সেহেতু ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা উচিত। মেধাবী কুটনীতির মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ লাভ কিভাবে করা যায় সেটা করতে হবে। আর একটা ব্যাপার আমার কাছে মনে হয়, আমরা একটা স্বাধীন দেশ, আমাদের প্রধানমন্ত্রী আর ভারতের প্রধানমন্ত্রীর মর্যাদা সমান। কোনভাবেই যাতে ভারতের আনুগত্য করা না হয়। আর ভারত বিরোধিতা না করে ভারত সহ বিভিন্ন দেশে দেশের ইমেজ বৃদ্ধির প্রচেষ্টা চালানো উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




