somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষত বিক্ষত গণতন্ত্র, মেরুদণ্ডহীন প্রজাতন্ত্র

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্ঞান-বিজ্ঞানের উন্নতির সাথে সাথে উন্নত হচ্ছে মানুষের জীবনযাত্রার মান । দ্রুত পরিবর্তনশীল আধুনিক সভ্যতার এ সময় শুধু এগিয়ে যাবার । পেছনে তাকানোর সুযোগ নেই । কারণ দ্রুত গতি ও প্রতিনিয়ত পরিবর্তনের ফলে নিকট অতীত ও অনেক দূর হয়ে যায় । বিজ্ঞান মানুষকে আরামপ্রিয় ও সহজ জীবন দান করেছে । ফলে মানুষ ভোগ করছে আনন্দময় জীবন । সীমাহীন আনন্দ । বিজ্ঞান গুটা পৃথিবীকে পরিবর্তন করতে সক্ষম হলেও পরিবর্তন করতে পারেনি আমাদের মানসিকতা । পাল্টাতে পারেনি মানুষের ভেতর লুকিয়ে থাকা পশুত্বকে । তাইতো খুন,গুম,ছিনতাই,রাহাজানি ও ধর্ষণের ঘটনা ঘটছে প্রতিনিয়ত । নির্যাতিত হচ্ছে সাধারণ মানুষ । দুর্নীতির কালো চাদরে ঢেকে গেছে গুটা দেশ । এতক্ষণে নিশ্চয় চিনে ফেলছেন কোন দেশের কথা বলছি । --------------- হ্যাঁ আপনাদের ধারনাই সঠিক । আমি প্রাণ প্রিয় জন্মভূমি বাংলাদেশের কথাই বলছি ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ । গণতন্ত্রের মন্ত্র দ্বারা পরিচালিত । অবশ্য আমাদের গণতন্ত্র ডিজিটালের ছোঁয়ায় কিছুটা ক্ষত বিক্ষত হলেও বিশ্ব দরবারে আমরা গণতান্ত্রিক । হয়তো আমাদের মানবাধিকার সুপ্রতিষ্ঠিত নেই । তাতে কি ? মানুষের কথা বলার অধিকার নেই । সরকারের বিরুদ্ধে কথা বলার,সমালোচনা করার দরকারই বা কি ? আইনের শাসনের কথা ভাবছেন ? ভেবে লাভ নেই, এটাই ডিজিটাল গণতন্ত্রের আইন । গণমাধ্যম বন্ধের অভিযোগ, এখানে ডিজিটালের কি আছে ? সেই স্বাধীনতা পরবর্তী বাকশালের সময়েও তো অনেক সত্যবাদী গণমাধ্যম বন্ধ ছিলো । বিরোধীদলকে রাজ পথে নিয়ম তান্ত্রিক কর্মসূচি পালন করতে দেয়া হচ্ছে না । বিরোধীদলের শুকরিয়া আদায় করা উচিৎ কারণ ডিজিটাল গণতন্ত্রের নিয়ম অনুযায়ী সরকারীদল ছাড়া সকল রাজনৈতিক দল নিষিদ্ধ হবার কথা । কিন্তু ক্ষমতাসীন দলের দয়া ও অনুগ্রহের ফলে এখনো তা করা হয়নি । আমাদের জাতির আব্বা বেঁচে থাকলে নিশ্চয় বিরোধীদল নিষিদ্ধ ঘোষণা আসতো ।

বাকশাল আর ডিজিটালের মধ্যে মৌলিক কোন পার্থক্য নেই । অনেকে আওয়ামীলীগকে দোষারোপ করছেন । আওয়ামীলীগ নাকি তাঁর আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েছে ? অভিযোগটি মেনে নিতে পারছিনা বলে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি । মেনে নিতে পারছিনা এ জন্যে যে আমার চোখে তাদের মৌলিক কোন পরিবর্তন ধরা পড়েনি । সেই স্বাধীনতা উত্তর বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামীলীগ ও ডিজিটাল বাংলার আওয়ামীলীগ ভিন্ন মোড়কে একই পণ্য । গুম,খুন,অপহরণ আগে যেমন ছিল এখনো তেমন আছে । বিরোধী দলহীন গণতন্ত্র আগের মতো এখনো আছে । ধর্মহীন আর ইসলাম বিদ্বেষ বাবার সময় যেমন ছিল মেয়ের সময় তেমন আছে । মানবাধিকার,আইনের শাসন আগে যেমন ছিলোনা এখনও নেই । দিন দুপুরে খুন, নদী নালা খাল বিলে লাশ এখন যেমন দেখছি ৭১পরবর্তি বাংলায় ঠিক তেমনই ছিল । রক্ষীবাহিনীর কাজ কি বিভিন্ন বাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে না ? তাইলে আদর্শ বিচ্যুত হল কি করে ?

আস্থাহীন প্রতিহিংসার রাজনীতির ফলে জাতি অসভ্যতা ও বর্বরতার কলঙ্ক নিয়ে বেঁচে আছে । স্বাধীনতা হুমকির মুখে, বার বার হোঁচট খাচ্ছে । দেশের মূল শক্তি তথা শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হয়েছে । ভাঙ্গা মেরুদণ্ড নিয়ে অন্যের উপর ভর করে দাড়িয়ে আছে প্রজাতন্ত্র । পাশাপাশি অপসংস্কৃতির দ্বারা নষ্ট করা হচ্ছে তরুণ প্রজন্ম । যারা জাতির হাল ধরবে তারা যদি হয় চরিত্রহীন তাইলে এ জাতি থেকে বিশ্ব কি আর আশা করতে পারে ? বিড়ি সিগারেটের নেশার মতো রাজনীতি নেশায় আমরা আসক্ত । না হয় দেশ ও জাতির জন্য ক্ষতিকর জানার পরও আমরা তাদেরকে সমর্থন দেই । গত ৫ জানুয়ারির নির্বাচন না হয় আওয়ামীলীগ তার দলীয় আদর্শের মাধ্যমে করেছে । কিন্তু আমরা কি তাঁর প্রতিবাদ করছি । অনেকেই নীরব , আর নীরবতাকে ধরা হয় সম্মতির লক্ষণ । অর্থাৎ আমরা প্রত্যক্ষ ভোট না দিলেও নীরবতার মাধ্যমে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি । ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন , নীরব থাকবেন না প্রতিবাদ করবেন । আর দেরি নয় এখনই সময় । আল্লাহ আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার তাওফিক দান করুণ ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×