আমরা দেখি ধানের পাতায় সবুজ হাসি!
তোমরা শোন যন্ত্র দানব দের ভ্যাজর-ভ্যাজর;ক্যাকর-ক্যাকর;
আমরা শুনি টিনের চালে বৃষ্টির রিম ঝিমানি!
তোমরা হাত বাড়িয়ে হ্যালো বলো;
আমরা বুকে জড়িয়ে দোস্ত ডাকি!
তোমার শিশু হাত বাড়ালেই পর্ণোগ্রাফি-ইন্টারনেট;
আমার শিশু দু হাতে ছোয় শাপলা পুকুর,বুকে জড়ায় ধানের মুকুর!
তোমার বাবা পকেট ভরে আনে মানুষ ঠকানো পয়সায় কেনা চকলেট-টফি-ক্যান্ডি;
আমার বাবার ফোসকা পড়া হাতে শুধুই সবুজের ঘ্রান!
তোমেদের প্রেমিকারা বোঝে পারফিউম-উজ্জল রঙের ব্রা-সানগ্লাস;
আমার প্রেমিকা হলুদ বিনুনিতে হাতে নির্মল হাসি!
তোমার কবিরা বোঝে রাজনীতি-সুবিধাবাদিতা-ক্ষমতাবানের পা লেহন;
আমার কবিরা সততা আর নিষ্ঠায় হয়ে ওঠে শুদ্ধ সন্ত!
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৭ সকাল ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




