শহুরে মানুষ
২২ শে মে, ২০০৭ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি শহুরে মানুষ। বহুকাল শুনিনা বাঁশি স্বর!তুমি শুনাবা আমারে মাঝি; শুনাবা বাঁশির সুর! রাতের আকাশে জলে না তারা। প্রিয় চাঁদকে বন্দি করেছে শহুরে দালান!তুমি দ্যাখাবা আমারে মাঝি; দ্যাখাবা আমারে অষ্টমীর দুধ-সাদা চাঁন!
ও মাঝি; বলতে পারো --আমি আর কতকাল আমারে ঠকামু? আমার ফিটফাট পোশাকের তলে কত যে আন্ধার! মা যখন গ্রাম থেকে আইসা প্রশ্ন করে --বাজান ,ক্যামন আছো? আমি তারে বলতে পারি না;মা -আমি ভালো নাই!
মা আমার জানে না- আমার শহরের অলিতে গলিতে না খাইতে পাইয়া পইরা থাকে জ্যান্ত মানুষ ! অভুক্ত-শীতার্ত পতিতারা বৃষ্টিতে দাড়াইয়া তালাস করে খদ্দের!মা আমার জানে না-ফুল কুড়ানির মাইয়া রা ফুল কুড়াইতে কুড়াইতে একসময় হইয়া ওঠে পতিতালয়ের বাসি ফুল!
মা আমার জানে না- আমার শহরে মানুষ আর মানুষ নাই !সবাই কীট! আমরা সবাই যন্ত্র!
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৭ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেলেন। এটা খুব ভালো এক মুভ ছিলো। সারা বিশ্বকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। কিন্তু, সারা বিশ্বে মালয়েশিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার অগ্রনায়ক মাহাথির মোহাম্মদের সাথে তাঁর...
...বাকিটুকু পড়ুন
জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়...
...বাকিটুকু পড়ুন
আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬

খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।
ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।
হারানো মুহুর্তরা কি সত্যিই ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত...
...বাকিটুকু পড়ুন
অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট...
...বাকিটুকু পড়ুন