তোমাদের জন্যে বিনামূল্যে একগাদা উপদেশ,ভালো লাগলে মেনে চলবে----
* প্রতিপক্ষকে সবসময় নিজের চেয়ে শক্তিশালী বলে বিবেচনা করবে এবং চিন্তা করবে যে প্রতিপক্ষ তোমার চেয়ে এক কদম এগিয়ে আছে
* তুমি যখন কোন ব্যপারে দুর্বল হয়ে যাবে,তখন সবাইকে দেখিয়ে দেবে যে তুমি খুব স্বস্তিতে আছো
* কখনো ওয়াদার বরখেলাপ করবেনা
* অর্থনৈতিক লেনদেনের ব্যপারে সর্বদা স্বচ্ছ থাকবে। কারো কাছ থেকে হয়তো তুমি কিছু টাকা-পয়সা আত্মসাৎ করতে পারো,কিন্তু এর বিনিময়ে তোমার প্রতি অন্যের বিশ্বাস আজীবনের জন্যে হারাতে হবে
* কারো প্রতি ভালোবাসা সহজে প্রকাশ করবেনা,বিশেষত সে যদি তোমার ভালোবাসায় অন্য কোন মানে খুঁজে কিংবা ভালোবাসাকে তোমার দুর্বলতা ভাবে
* তুমি যে ব্যপারে দক্ষ সেটি কোন বিনিময় ছাড়া কাওকে করে দেবেনা
* মানুষের সাথে ভদ্র ব্যবহার করতে টাকা খরচ হয়না। ছোট-বড়,উর্ধ্বতন-অধঃস্তন সবার সাথে ভদ্র ব্যবহার করবে
* প্রচণ্ড রাগ উঠলে মাটির দিকে তাকিয়ে থাকবে কিংবা হাতের নখের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকবে,এটি রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে
* সময় যেখানে সীমিত,সময়ের ব্যবহার সেখানে করতে হবে টাকার মতো করে; পাই পাই হিসেব করে
* কারো চেহারা কিংবা ফর্মাল কথাবার্তা দেখে তার সম্পর্কে ভালো ধারণা করে নেবেনা
* কাওকে চোখ বুজে বিশ্বাস করবেনা,কাওকে সর্বদা সন্দেহ করবেনা। এক চোখ দিয়ে সন্দেহ,আরেক চোখে বিশ্বাস
* নিতান্ত প্রয়োজন নাহলে নিজের সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার করবেনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


