somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খগম সিনড্রোম

২৫ শে অক্টোবর, ২০০৬ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সত্যজিৎ রায়ের ছোটগল্পগুলি আমার বিশেষ প্রিয়। সেগুলি পড়েছিও একটু দেরিতে, ক্লাস নাইনে উঠে বোধহয়। "খগম" পড়ে আমার শরীরে কাঁটা দিয়ে উঠেছিলো। এরকম আরো কিছু গল্প আছে সত্যজিতের, "ফ্রিৎস", "বৃহচ্চঞ্চু"।

গল্পের কাহিনী বলে দিয়ে অন্যের পড়ার মজা মাটি করা আমার স্বভাব নয়। কিন্তু খগমের বেলায় আমি নিরূপায়, কারণ আমার পোস্টের শিরোনাম অনুযায়ী বেশ ফাঁদালো করে লিখতে গেলে এ ছাড়া করার কিছু থাকে না। খগমে দুই পর্যটকের একজন এক সাধুবাবার পোষা সাপ বালকিষণকে পাথর ছুঁড়ে হত্যা করে। সাপ তার একদমই পছন্দ নয়। সাধুবাবা আবার প্রত্যেকদিন সেই সাপকে ডেকে ডেকে দুধ পিলান। পোষা সাপের হত্যাকান্ড আবার সাধুবাবা দেখে ফেলেন। তিনি তেমন উচ্চবাচ্য করেননি। শুধু বলেছিলেন, একটা গেছে তো কী হয়েছে? আরেকটা আসবে। বালকিষণের মৃতু্য নাই।

এর পর রেস্ট হাউজে ফিরে সেই সর্পঘাতী পর্যটক কেমন একটু অন্যমনস্ক হয়ে পড়েন। বিনা কারণে হিসহিস করতে থাকেন। ছড়া জপতে থাকেন মন্ত্রের মতো, বালকিষণের বিষম বিষ, ফিসফিস ফিসফিস ... ফিসফিসসসসসসস ... দেখা যায় তাঁর জিভে একটু লাল দাগ দেখা গিয়েছে, সেটা চিরে যাচ্ছে সাপের মতো। গায়ের চামড়ায় কেমন একটা ছোপছোপ দাগ।

এরপর এক রাতের ভেতর সেই ভদ্রলোকের শরীর রূপান্তরিত হয় সাপের শরীরে। পরদিন গল্পের বক্তা সাধুবাবার কাছে তার খোঁজে গেলে সাধুবাবা প্রসন্ন মুখে জানান, তাকে আর পাওয়া যাবে না। স্মৃতিচিহ্ন হিসেবে সে রেখে গেছে তার মানুষের খোলসটা। তারপর এক বাটি দুধ হাতে সাধুবাবা বালকিষণকে ডাকতে থাকেন।

গল্পটা অনেক দিক থেকে ভয়ঙ্কর। কিন্তু সত্যজিতের লেখনীর গুণে দারুণপাঠ্য।

[গাঢ়] খগম সিনড্রোম [/গাঢ়] শব্দটি কয়েন করতে চাইছি পরিস্থিতির সাথে আশ্চর্য সাদৃশ্যের জন্যেই। রাজনীতিতে খগম সিনড্রোম আমরা অহরহ দেখি, যেখানে বিষাক্ত কোন চরিত্রকে যাঁরা ঘায়েল করেন, তাঁরাই আবার পরিণত হন সেই একই বিষাক্ত চরিত্রে। স্বৈরাচারী এরশাদ সরকারকে আমরা টেনে হিঁচড়ে নামালাম, কিন্তু গণতন্ত্রের ভেতরে কোন সাধুবাবার অভিশাপ লাগলো, কিংবা কোন সে দুধের বাটির মোহে আমাদের স্বৈরাচারঘাতী গণতন্ত্রিয়াদের জিভে চেরা দাগ দেখা গেলো, আমরা বুঝেও প্রার্থনা করি, আমাদের আশঙ্কা যাতে সত্যি না হয়। আমরা ঐ ফেলে রেখে যাওয়া মানুষের খোলসটাকে ঘিরেই হইচই করি।

কিন্তু সাধুবাবারা যখন দুধের বাটি মেলে ধরে ডাক দেন, বালকিষণ, তখন সবকিছু ওলটপালট হয়ে যায়। ফণা তোলা বালকিষণরা ছুটে আসে।

আমাদের সামনে খোলা দুই রাস্তা। হয় বালকিষণের ছোবল খেয়ে মরা, নয়তো নিজেই মানুষের খোলসটা খসিয়ে ফেলে বালকিষণদের দলে ভেড়া। সাধুবাবারা এই দুই রাস্তার মোড়ে দাঁড়িয়ে হাসেন, বিবৃতি দেন আর সময়মতো দুধের বাটি খুলে ডাক দেন। বালকিষণদের মৃতু্য নাই, যতদিন সাধুবাবারা আছেন। এই সত্য সাধু আর সাপ, দুজনেই জানে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৯




তারপর থেকে এইবাড়ির সদস্য হয়ে গেলাম। মামী অর্থাৎ ইসহাক সাহেবের স্ত্রীর দেখাশুনা করতাম। মামী , খুবি ভালো মানুষ। এই পৃথিবীতে সব ভালো মানুষের একটা করে বড় অসুখ থাকে । যেমন... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-স্বাদের ফিউশন থেকে আধুনিক বায়োলজিক্যাল শক

লিখেছেন শেরজা তপন, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৩১


প্রারম্ভিক জিজ্ঞাসা
"মানুষের শারীরিক বিবর্তন এবং তার দৈনন্দিন আচরণের দিকে তাকালে এক অদ্ভুত ধাঁধা চোখে পড়ে। মানুষ যখন থেকে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন বা পরিযান শুরু করল, তখন... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×