কবি ঃ বটকৃষ্ণ দে
কবিতা ঃ একাকী পাখির প্রেম
একাকী পাখির মতো ক্লান্তি ঠোঁটে নিয়ে
মমির মতন মরা সেই মন উড়ে-উড়ে, নানা সুরে আজও কথা কয়;
সেই সব কথা আর কাকলির মুক্তো গেঁথে কবিতা বানিয়ে
যদি আমি উপহার দিই তোমাকেই,
তবুও পাব না মন, মিলবে না 'তুমি' তবু কোন রকমেই!
তোমার আমার মাঝে যে-আকাশ, রুমাবতী, ধু-ধু যে-সময়,
এখনো দু-মন নিয়ে খেলে---
তাকে যদি কোনো এক রং-এর বিকেলে
হংস-বলাকার মুখে মদন-লেখার লিপি নিভৃতে পাঠাই;
তা হলে কী পাই, বলো, তা হলে কী পাই!
তোমার স্মৃতির সুর দূর দূর বন-রেখা, বণর্ালির মেঘ
পেরিয়ে, সাগর-নীল, থরো থরো সন্ধ্যার আবেগ
বুকে নিয়ে, দু'হাতে আকাশ-পথে তারাদের দীপ জ্বেলে দিয়ে
কুয়াশার ফুলঝুরি কুড়িয়ে-কুড়িয়ে
আমার একান্ত রাত স্বপ্নে ভরে দিতে আসবে না---
প্রার্থনার পাখি হয়ে, হৃদয়ের ডালে ডালে
একবারো মন ঢেলে ভালোবাসবে না!
তোমার নির্জন দ্্বীপে বলো তবে, রুমাবতী, কার ছায়া কাঁপে?
কার স্বপ্নে রাত্রি ভোর, বলো কার সুরের সংলাপে
মুখর তোমার মতো। সে-আমার? সে আমার নয়?
হায় রে হৃদয়,
যে অল্প সর্বস্ব হয়, স্বীকৃতির ভয়ে যদি তাও রিক্ত হয়,
তবে এই সঙ্গীহীন, একাকী পাখির মতো ক্লান্তি ঠোঁটে নিয়ে,
গোল হয়ে ঘুরে-ঘুরে, ক্রন্দনের সুরে কেন সন্ধ্যার সন্ধান---
যাকে তবে চেয়েছি সে মৃতু্য?
তবে গেয়েছি যা মৃতু্যর সে-গান?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



