কবি ঃ তারাপদ রায়
কবিতা ঃ একটি চড়ুই পাখি
চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই
বাসা বাঁধে। অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই
সে'ও ফেরে; এ বাড়ির খড় কুটো, ও বাড়ির ধান
ছড়ায় শব্দের টুকরো, ঘর জুড়ে কিচিমিচি গান।
কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে
অবাক দৃষ্টিতে দেখে---হয়তো ভাবে লোকটা চলে গেলে
এই ঘর জানলা দোর, টেবিলে ফুলদানি, বই-খাতা
এ সব আমার-ই হবে; আমাকেই দেবেন বিধাতা।
আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার,
ভাবটা যেন---এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার
শরীর আমার তাই। ইচ্ছে হলে আজই যেতে পারি
এপাড়ায়-ওপাড়ায় পালেদেরে বোসেদের বাড়ি।
তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি
রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



