কবি ঃ আবু কায়সার
কবিতা ঃ ছায়া আমার সঙ্গে শুয়ে থাকে
ধাক্কা মেরে সরিয়ে দিলাম নিজের ছায়াটাকে।
দেয়ালে এক কাঁচাপাকা
ব্যাবিলনের সিংহ আঁকা
চাঁদের থেকে আধেক কেটে কে সাজিয়ে রাখে
পুরানারীর স্তনের পাশে নীলাদর্্র বৈশাখে---
ভিখিরিদের শহর ছুঁয়ে একটা রোগা নদী।
কিনারে তার দীঘল ডুমুর
গাছের তলায় হঠাৎ চুমুর
শব্দ উঠলে কেউ বলে না, কে খেয়েছে কাকে।
কালো কাদামাটির ভেতর
পাথরগুলো পাকে।
অগত্যা খুব আচম্বিত
নিজেই হলাম দ্্বিখন্ডিত
লাত্থি মেরে তাড়িয়ে দিলাম আপন ছায়াটাকে
পন্ড চেষ্টা---ছায়া আমার সঙ্গে শুয়ে থাকে।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৬ সন্ধ্যা ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



