... ফোনের এপাশে আমি ঘুমিয়ে পড়তাম
তুমি তবু কিছুক্ষণ, নামিয়ে রাখার আগে
আমার শ্বাসের শব্দ শুনে যেতে, পরে বলেছিলে ...
আমার শ্বাসের শব্দে তোমার বুকের তালা
একটা একটা করে খুলে যেতো
অচেনা লটারি অঙ্ক একটা একটা করে মিলে যেতো
তারাগুলো উল্কা হয়ে খসে পড়তো, আর
মনে হতো, শিল পড়ে, সুপুরির গাছগুলো দুলছে বাতাসে
গতকাল হঠাৎ হাওয়ায়
গাছ দুলেছিলো, আর শিল পড়া শব্দ তুলে দূরে গান বেজে উঠেছিলো
অনিচ্ছাসত্ত্বেও আমি তালা খুলে
খানিকটা শ্বাস ফেললাম
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



